হোম > জীবনধারা > রেসিপি

টক মিষ্টি ঝাল মেনি মাছের রসা

ফিচার ডেস্ক, ঢাকা 

টক মিষ্টি ঝাল মেনি মাছের রসা

এই আবহাওয়ায় টক-মিষ্টি-ঝাল স্বাদের খাবার খেতে দারুণ লাগে। তাই আজ আপনাদের জন্য থাকছে টক-মিষ্টি-ঝাল স্বাদের মেনি মাছের রসার রেসিপি। রেসিপি ও ছবি পাঠিয়েছেন রন্ধনশিল্পী আফরোজা খানম মুক্তা

উপকরণ

মেনি মাছ ৬ পিস, বেগুন ২০০ গ্রাম, মিষ্টিআলু ১০০ গ্রাম, কাঁচা আম একটা, আদা ও রসুনবাটা এক চা-চামচ, হলুদ, মরিচ ও ধনেগুঁড়া এক চা-চামচ করে, জিরাগুঁড়া আধা চা-চামচ, ধনেপাতাকুচি ২ টেবিল চামচ, কাঁচা মরিচ ফালি চার-পাঁচটা।

প্রণালি

মাছ ধুয়ে লবণ, হলুদ মাখিয়ে ফ্রাই প্যানে হালকা লালচে করে ভেজে নিন। কড়াইতে সয়াবিন তেল গরম হলে বাটা ও গুঁড়া মসলা কষিয়ে মিষ্টিআলু ও বেগুন দিয়ে কষিয়ে নিন। পরে ঝোলের পানি দিন পরিমাণমতো। ফুটে উঠলে ভাজা মাছ, কাঁচা আমের ফালি, কাঁচা মরিচ ও ধনেপাতাকুচি দিয়ে নেড়ে ঢাকনা দিয়ে রান্না করুন তিন থেকে চার মিনিট। সব শেষে লবণ দেখে নামিয়ে নিন।

বেগুন দিয়ে সরপুঁটি মাছ

১০ মিনিটে তৈরি করুন আম-শসার সালাদ

কাঁঠাল দানার ভর্তা

ম্যাঙ্গো অ্যান্ড ইয়োগার্ট ব্রুসকেটা

বর্ষার প্রথম দিন রাঁধুন মুগ ডালের সুস্বাদু খিচুড়ি

বিকেলের সহজ নাশতা কুনাফা

তৈরি করে ফেলুন জিঞ্জার লেমোনেড

গরুর তিল্লি ভুনা

টিভিতে বিশ্বকাপ, হাতে থাকুক মেক্সিকান চিলি লাইম ম্যাঙ্গো

সহজ ডেজার্ট মিল্ক পুডিং