হোম > জীবনধারা > রেসিপি

রেসিপি

চিকেন পাতুরি

ফিচার ডেস্ক, ঢাকা 

চিকেন পাতুরি

মাছের নানা রকম পাতুরি তো করেছেন; এবার মুরগির মাংসের পাতুরি করে দেখুন। বাড়ির ছোটরাও অনেক পছন্দ করবে। আপনাদের জন্য রেসিপি ও ছবি পাঠিয়েছেন আলিফ’স ডেলিকেট ডিশেজের শেফ আলিফ রিফাত

উপকরণ

হাড় ছাড়া মুরগির মাংস ৮ পিস, মোজ্জারেলা চিজ কুচি ৮ চা-চামচ, আদা মিহি কুচি ১ চা-চামচ, রসুন মিহি কুচি ১ চা-চামচ, কাজুবাদাম, পেস্তা ও কাঠবাদামবাটা আধা কাপ, সাদা ও কালো সরিষাবাটা ১ চা-চামচ, কাঁচা মরিচ বাটা ৫ থেকে ৬টি, জাফরান ১ চিমটি, লবণ ও চিনি স্বাদমতো, ঘি বা মাখন ২ থেকে ৩ টেবিল চামচ, লাল মরিচ ৮টি, ভিনেগার ২ টেবিল চামচ, কলাপাতা বা ফয়েল পেপার।

প্রণালি

মুরগির থাইয়ের মাংস থেকে হাড় বের করে নিতে হবে। ১ কাপ পানিতে ভিনেগার মিশিয়ে মুরগির মাংস ২০ মিনিট ভিজিয়ে রাখতে হবে। একটি পাত্রে মোজ্জারেলা চিজ আর লাল মরিচ ছাড়া সব মসলা একসঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে মখমলি পেষ্ট তৈরি করতে হবে। ভিনেগার পানি থেকে মাংস তুলে কিচেন পেপার বা পরিষ্কার কাপড় দিয়ে পানি মুছে নিয়ে মাংস আলতো করে থেঁতো করে নিতে হবে। এবার মাংসের টুকরোগুলো আগে থেকে প্রস্তুত করে রাখা মসলার মিশ্রণে ভালো করে মাখিয়ে ১ ঘণ্টার জন্য নরমাল ফ্রিজে রেখে দিতে হবে। তারপর মাংসের মাঝখানে ১ চামচ মোজ্জারেলা চিজ দিয়ে মাংস মুড়িয়ে নিতে হবে। এবার মাংস মাখা মসলাসহ কলাপাতা বা ফয়েল পেপারে রাখতে হবে। ওপরে একটি লাল মরিচ দিয়ে সামান্য ঘি বা মাখন দিয়ে দিতে হবে। এবার কলাপাতা বা ফয়েল মুড়িয়ে ফেলে ২০ থেকে ২৫ মিনিট স্টিম করতে হবে কিংবা তাওয়ায় সেঁকে নিলেই তৈরি হবে চিকেন পাতুরি। এটি গরম ভাত, পোলাও কিংবা পরোটা দিয়ে খাওয়া যায়।

ইফতারে রাখতে পারেন মেক্সিকান জার সালাদ

ইফতারে থাকুক ব্রকলির পাকোড়া

স্পেশাল মুচমুচে বেগুনি

কাবলি ছোলা দিয়ে সালাদ

ইফতারিতে থাকুক স্বাস্থ্যকর ফ্রুটস সালাদ

পটোল ও আলু দিয়ে রুই মাছের ঝাল

স্বাস্থ্যকর ইফতারিতে থাকুক রঙিন ফলের সালাদ

ইফতারিতে নতুনত্ব আনতে তৈরি করুন অ্যাভোকাডো দিয়ে স্যান্ডউইচ

ইফতারে রাখুন নতুন ৩ খাবার, জেনে নিন রেসিপি

ইফতারে থাকুক অ্যাভোকাডো জুস