হোম > জীবনধারা > রেসিপি

মিঠাই ভরা ভাপা পিঠা

ফিচার ডেস্ক, ঢাকা 

মিঠাই ভরা ভাপা পিঠা। ছবি: আফরোজা খানম মুক্তা।

এই ভরা পৌষে ভাপা পিঠা হবে না! বাড়িতেই তৈরি করুন মিঠাই ভরা ভাপা পিঠা। নতুনদের জন্য এই পিঠার রেসিপি ও ছবি পাঠিয়েছেন রন্ধনশিল্পী আফরোজা খানম মুক্তা

উপকরণ

চালের গুঁড়া ৪ কাপ, খেজুরের গুড় কুচি ২ কাপ, কোরানো নারকেল ১ কাপ, লবণ স্বাদমতো এবং পানি পরিমাণমতো।

প্রণালি

প্রথমে একটি পাত্রে চালের গুঁড়া দিন। ১ কাপ পানিতে আধা চা-চামচ লবণ গুলে নিন। এবার চালের গুঁড়ার মধ্যে ধীরে ধীরে এই পানি দিয়ে মাখাতে থাকুন। এমনভাবে মাখুন যেন হাতে দিলে মুঠো বাঁধে। তারপর একটি চালনিতে মাখানো চালের গুঁড়া হাত দিয়ে ডলে ডলে চেলে নিন। একটি সরু মুখের হাঁড়িতে অর্ধেক পানি দিয়ে চুলায় বসিয়ে দিন। এবার পানি ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করুন। হাঁড়ির ওপর ভাপা পিঠা তৈরির জন্য ছিদ্রসহ যে ঢাকনা থাকে, তা বসিয়ে দিন। এবার চালের গুঁড়া, নারকেল, গুড়—সব উপকরণ একসঙ্গে মেখে নিন। তারপর একটি বাটিতে চালের আটা দিয়ে একটি পাতলা কাপড় দিয়ে মুড়িয়ে হাঁড়ির ওপরে বসানো ঢাকনার ওপর উপুড় করে দিন। দিয়ে বাটিটা উঠিয়ে ফেলুন। হাঁড়ির ওপর ঢাকনা দিয়ে ঢেকে দিন। কিছুক্ষণ পর সেদ্ধ হলে নামিয়ে নিন।

আড্ডায় থাকুক জিবে জল আনা স্ন্যাকস

খারকোল ডাটা দিয়ে চিংড়ির রসা

বেলুচি বিফ পোলাও

বেলুচি চিকেন কড়াই

বেলুচি ডাল: অল্প মসলায় গভীর স্বাদের এক ঐতিহ্য

বেলুচি সাগ গোশত: পাহাড়ি চারণভূমির স্বাদে মাংস ও শাকের অনন্য মেলবন্ধন

বেলুচি দমপুখত মাটন: বাষ্পে সেদ্ধ হওয়া শতাব্দীপ্রাচীন এক ঐতিহ্য

স্প্যানিশ স্টাইল ফ্রেঞ্চ টোস্ট টরিজাস

মেদহীন পেট পেতে কখন কোন ধরনের স্যুপ খাবেন, জানুন সহজ রেসিপি

ঝিঙে দিয়ে চিংড়ি মাছের ঝোল