হোম > জীবনধারা > রেসিপি

পাঁচমিশালি ডালের খিচুড়ি

ফিচার ডেস্ক

ছবি: আফরোজা খানম মুক্তা

ছুটির দিনে খিচুড়ি খেতে মন চাইছে? রোজকার মতো রান্না না করে এবার রাঁধুন পাঁচমিশালি ডালের খিচুড়ি। রেসিপি ও ছবি পাঠিয়েছেন রন্ধনশিল্পী আফরোজা খানম মুক্তা

উপকরণ

পোলাওয়ের চাল ৫০০ গ্রাম, মসুর ডাল, ভাজা মুগ ডাল, খেসারি ডাল, অ্যাংকর ও বুটের ডাল ৫০ গ্রাম করে, পেঁয়াজকুচি আধা কাপ, কাঁচা মরিচ ৬ থেকে ৭টি, সরিষার তেল আধা কাপ, আদা ও রসুনবাটা ১ টেবিল চামচ করে, লবণ স্বাদমতো, হলুদগুঁড়া ১ চা-চামচ, এলাচি, দারুচিনি, তেজপাতা ২ থেকে ৩টি এবং পানি পরিমাণমতো।

ছবি: আফরোজা খানম মুক্তা

প্রণালি

মসুর ডাল বাদে সব ডাল ধুয়ে ১০ থেকে ১৫ মিনিট সেদ্ধ করে রাখুন। এবার মসুর ডাল ও পোলাওয়ের চাল একসঙ্গে ধুয়ে হাঁড়িতে নিন। সেই হাঁড়িতে ডাল সেদ্ধ, পেঁয়াজকুচি, আদা-রসুনবাটা, এলাচি, দারুচিনি, তেজপাতা লবণ ও সরিষার তেল দিয়ে ভালো করে মাখিয়ে নিন। তারপর চুলায় ঢাকনাসহ রান্না করুন। চাল ফুটে এলে চুলার তাপ কমিয়ে নেড়েচেড়ে কাঁচা মরিচ ফালি, ঘি দিয়ে দমে ১৫ থেকে ২০ মিনিট রান্না করলেই তৈরি হয়ে যাবে পাঁচমিশালি ডালের খিচুড়ি। পরিবেশন করুন ইলিশ ও বেগুন ভাজা আর সালাদ দিয়ে।

গরমে আরামের খাবার শজনে দিয়ে কই মাছ

গরমের আরামে খান রঙিন ফল দিয়ে দই-চিড়া

ভিন্ন স্বাদ পেতে রান্না করুন বাটার চিকেন

গরমে আরাম পেতে খান মেথিশাকের লারা

ভিন্ন স্বাদের টুনা ফিশ কাবাব

পেয়ারার টক-মিষ্টি চাটনি

চিকেন জালি কাবাব

টুনা মাছের কাবাব

ভিন্ন স্বাদের গরুর মাংস

ফ্রুট কাস্টার্ড