হোম > জীবনধারা > রেসিপি

দেশি রেসিপি

ছুটির দিনে হালকা খাবারে থাকুক দেশি কই মাছের ঝোল

ফিচার ডেস্ক, ঢাকা 

দেশি কই মাছের ঝোল

সারা সপ্তাহ অফিস করে ছুটির দিনে রান্নাঘরে বেশি সময় কাটাতে মন চাইছে না? ইচ্ছাকেই না হয় এবার গুরুত্ব দিলেন। ছুটির দিনে গরম ভাতের সঙ্গে হালকা একটা তরকারি হলেই যথেষ্ট। রেঁধে ফেলুন দেশি কই মাছ। কীভাবে রাঁধবেন তাই বলে দিচ্ছেন রন্ধনশিল্পী আফরোজা খানম মুক্তা

উপকরণ

দেশি কই মাছ ৬টি, আলু ২টি, পেঁয়াজকুচি আধা কাপ, আদা ও রসুন বাটা এক চা-চামচ, হলুদ, মরিচ ও ধনে গুঁড়া এক চা-চামচ করে, জিরা গুঁড়া আধা চা-চামচ, কাঁচা মরিচ পাঁচ-ছয়টি, ধনেপাতাকুচি দুই টেবিল চামচ, লেবুর রস এক চা-চামচ এবং সয়াবিন তেল ৪ টেবিল চামচ।

প্রণালি

লবণ, হলুদ ও লেবুর রস মেখে মাছ আধা ঘণ্টা রেখে দিন। এরপর ফ্রাইপ্যানে তেল গরম করে লালচে করে ভেজে তুলে নিন। এই তেলে মোটা কুচি করা আলু, লবণ ও হলুদ মেখে বাদামি করে ভেজে নিন। কড়াইয়ে সয়াবিন তেল গরম করে পেঁয়াজ বাদামি করে ভেজে আদা ও রসুন বাটা, হলুদ, মরিচ ও ধনে গুঁড়া, লবণ এবং সামান্য পানি দিয়ে কষিয়ে নিন। এরপর আলু দিয়ে আবার কষিয়ে পরিমাণমতো ঝোলের পানি দিন। ফুটে উঠলে ভাজা মাছ দিয়ে ঢেকে দিন পাঁচ-সাত মিনিটের জন্য। পরে কাঁচা মরিচ, ধনেপাতাকুচি ও জিরা গুঁড়া দিয়ে নেড়েচেড়ে দুই-তিন মিনিট রান্না করে লবণ চেখে নামিয়ে নিন।

গ্রীষ্মের দুপুরে পান করুন তেঁতুল ও গুড়ের শরবত

গরমে পান করুন তরমুজের মোহিত

আম, রসুন ও বোম্বাই মরিচের আচার

সরিষাবাটায় ইলিশ মাছের পাতলা ঝোল

কাঁচা আমের টক-ঝাল-মিষ্টি নাড়ু

পূর্ণিমা ঠাকুরের ‘ঠাকুরবাড়ির রান্না’ বই থেকে কয়েকটি রেসিপি

টক মিষ্টি ঝাল মেনি মাছের রসা

মলা মাছের টক ঝাল

জিবে জল আনা ভাপা রুই

ছুটির বিকেলে চায়ের সঙ্গে খান নাগা ডিম চপ