আলু বোখারা দিয়ে সহজে আচার তৈরির রেসিপি খুঁজছেন? আপনাদের জন্য রেসিপি পাঠিয়েছেন রন্ধনশিল্পী আফরোজা খানম মুক্তা।
শুকনো আলু বোখারা ৫০০ গ্রাম, চিনি ১ কাপ, বিট লবণ বা সাধারণ লবণ স্বাদমতো, ভাজা জিরাগুঁড়া ২ চা-চামচ, লাল মরিচগুঁড়া ২ চা-চামচ, ভিনেগার ৪ টেবিল চামচ, পানি পরিমাণমতো।
আলু বোখারাগুলো পরিষ্কার পানিতে ভালোভাবে ধুয়ে কয়েক ঘণ্টা অথবা সারা রাত ভিজিয়ে রাখুন। একটি কড়াইতে ভেজানো আলু বোখারা ও সামান্য পানি দিয়ে মাঝারি আঁচে ফুটিয়ে নিন। আলু বোখারা নরম হয়ে ফুলে উঠলে এতে চিনি, লবণ, জিরা ও মরিচ গুঁড়া দিন। অনবরত নাড়তে থাকুন, যাতে চিনি গলে ঘন সিরা বা চাটনির মতো তৈরি হয়। মিশ্রণটি ঘন ও মাখো মাখো হয়ে এলে ভিনেগার দিয়ে ২ মিনিট নেড়ে চুলা বন্ধ করুন। ঠান্ডা হলেই তৈরি হয়ে যাবে আলু বোখারার ঝাল মিষ্টি আচার। কাচের বয়ামে সংরক্ষণ করা যাবে এই আচার।