হোম > জীবনধারা > রেসিপি

মুরগির মাংসের কোর্মা

ফিচার ডেস্ক, ঢাকা 

মুরগীর কোরমা

এ সময়টায় যদিও সবার বাড়িতে গরু বা খাসির মাংস থাকে; কিন্তু এসব লাল মাংস খান না, এমন অতিথি হঠাৎ বাড়িতে এলে রান্না করতে পারেন মুরগির মাংসের কোর্মা। তার রেসিপি ও ছবি পাঠিয়েছেন রন্ধনশিল্পী আফরোজা খানম মুক্তা

উপকরণ

দেশি মুরগি ২টি, টক দই ২ কাপ, আদা ও রসুনবাটা ১ টেবিল চামচ, মরিচবাটা ১ চা-চামচ, ধনেবাটা ১ টেবিল চামচ, পেঁয়াজবাটা ৪ টেবিল চামচ, চিনি ১ চা-চামচ, লবণ স্বাদমতো, ঘি আধা কাপ, গরমমসলা ১ চা-চামচ, পেঁয়াজ বেরেস্তা আধা কাপ, কাঁচা মরিচ ১০-১২টি।

প্রণালি

মুরগির মাংস বড় টুকরো করে কেটে ধুয়ে নিন। টক দই, আদা, রসুন, মরিচ ও ধনেবাটা দিয়ে মেখে ঘণ্টাখানেক ম্যারিনেট করে রেখে দিন। এবার কড়াইতে ঘি গরম করে পেঁয়াজকুচি বাদামি করে ভেজে তুলে রাখুন। এবার অর্ধেকটার বেশি দই পাত্রে দিয়ে তাতে মসলা মাখা মুরগির মাংস ঢেলে দিন। তারপর কষাতে থাকুন। এবার লবণ ও চিনি দিন। কষানো হলে অল্প আঁচে রাখুন। দইয়ের পানিতে মাংস সেদ্ধ হবে বলে প্রয়োজনে আরও দই দিন। মাংস নরম হলে গরমমসলার বাটা বা গুঁড়া দিয়ে নেড়ে পেঁয়াজ বেরেস্তা ছড়িয়ে দিন। কম আঁচে ৪ থেকে ৫ মিনিট রেখে নামিয়ে নিন। তৈরি হয়ে গেল দারুণ স্বাদের মুরগির কোর্মা।

বেলুচি ডাল: অল্প মসলায় গভীর স্বাদের এক ঐতিহ্য

বেলুচি সাগ গোশত: পাহাড়ি চারণভূমির স্বাদে মাংস ও শাকের অনন্য মেলবন্ধন

বেলুচি দমপুখত মাটন: বাষ্পে সেদ্ধ হওয়া শতাব্দীপ্রাচীন এক ঐতিহ্য

স্প্যানিশ স্টাইল ফ্রেঞ্চ টোস্ট টরিজাস

মেদহীন পেট পেতে কখন কোন ধরনের স্যুপ খাবেন, জানুন সহজ রেসিপি

ঝিঙে দিয়ে চিংড়ি মাছের ঝোল

মিষ্টিকুমড়া দিয়ে পাঙাশের রসা

শিশুকে যেভাবে পাকা আমের জুস তৈরি করে দিতে পারেন

বানিয়ে নিন মরক্কোর জনপ্রিয় হারিরা স্যুপ

ঢ্যাঁড়স দিয়ে ভাগনা মাছের ঝাল