হোম > জীবনধারা > রেসিপি

ধনেপাতাবাটায় খাসির ঝোল

ফিচার ডেস্ক, ঢাকা 

ধনেপাতাবাটায় খাসির ঝোল

ছুটির দিন একটা বিশেষ পদ না হলে চলে? ফ্রিজে খাসির মাংস আছে? তাহলে ধনেপাতাবাটা দিয়ে রেঁধে ফেলুন সুন্দর করে। আপনাদের জন্য রেসিপি ও ছবি পাঠিয়েছেন রন্ধনশিল্পী মরিয়ম হোসেন নূপুর

ধনেপাতাবাটায় খাসির ঝোল

উপকরণ

মাংস কষানোর জন্য: ঘি ৪ টেবিল চামচ, কালো গোলমরিচ আধা চা-চামচ, এলাচি ৪-৫টি, লবঙ্গ ৪টি, ধনেপাতাবাটা ২ টেবিল চামচ, খাসির মাংস ৫০০ গ্রাম, হলুদের গুঁড়া ১ চা-চামচের ৪ ভাগের ১ ভাগ, আদা ও রসুনবাটা ১ টেবিল চামচ করে, লবণ স্বাদমতো, একটি বড় পেঁয়াজের কুচি।

ঝোলের জন্য: কাঠবাদাম, কাজুবাদাম ও পেস্তাবাদাম ১০টি করে, দই ৩ চা-চামচ, দুধ ১ কাপ, সাদা গোলমরিচ গুঁড়া ১ চা-চামচ, ফ্রেশ ক্রিম ৩ টেবিল চামচ, গরম মসলার গুঁড়া আধা চা-চামচ, ধনেপাতা কুচি, পুদিনাপাতা।

প্রণালি

চুলায় ঘি গরম করে তাতে মাংস ছাড়া সব মসলা দিয়ে কিছুক্ষণ ভেজে নিতে হবে। তারপর তাতে মাংস দিয়ে কষিয়ে নিতে হবে। পানি দিয়ে ঢেকে মাংস রান্না করে নিতে হবে তেল ওপরে উঠে আসা পর্যন্ত। এবার বাদাম, দুধ আর টকদই একসঙ্গে ব্লেন্ড করে নিয়ে কষানো মাংসে মিশিয়ে নিতে হবে। তারপর এক কাপ পানি দিয়ে মাংস আরও খানিক সেদ্ধ করে নিতে হবে। সেদ্ধ হয়ে গেলে নামানোর আগে ক্রিম, সাদা গোলমরিচের গুঁড়া, গরম মসলার গুঁড়া, ধনেপাতা বাটা, পুদিনাপাতা দিয়ে নামিয়ে পরিবেশন করতে হবে।

ঘরেই তৈরি করে নিন মজাদার জাপানিজ টেম্পুরা

লিওনেল মেসির জন্মদিনে জেনে নিন তাঁর প্রিয় খাবার এবং কীভাবে তা তৈরি করবেন সে সম্পর্কে

বেগুন দিয়ে সরপুঁটি মাছ

১০ মিনিটে তৈরি করুন আম-শসার সালাদ

কাঁঠাল দানার ভর্তা

ম্যাঙ্গো অ্যান্ড ইয়োগার্ট ব্রুসকেটা

বর্ষার প্রথম দিন রাঁধুন মুগ ডালের সুস্বাদু খিচুড়ি

বিকেলের সহজ নাশতা কুনাফা

তৈরি করে ফেলুন জিঞ্জার লেমোনেড

গরুর তিল্লি ভুনা