র্যাংগস মোটরস লিমিটেডে জনবল নিয়োগর জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। প্রতিষ্ঠানটি তাদের ‘এক্সিকিউটিভ/সিনিয়র এক্সিকিউটিভ’ পদে কর্মী নিয়োগ দেবে। ইতিমধ্যে আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ৬ জুন, ২০২৬ পর্যন্ত। প্রার্থীকে অবশ্যই স্নাতক অথবা স্নাতকোত্তর ডিগ্রিধারী হতে হবে। ফ্রেশার প্রার্থীরাও আবেদনের সুযোগ পাবেন।
পদের নাম: এক্সিকিউটিভ/সিনিয়র এক্সিকিউটিভ।
পদসংখ্যা: ১০ জন।
শিক্ষাগত যোগ্যতা: স্নাতক অথবা স্নাতকোত্তর পাস হতে হবে।
অভিজ্ঞতা: ১-৫ বছর। তবে ফ্রেশার প্রার্থীরাও আবেদন করতে পারবেন।
বেতন: ২০,০০০-৩৫, ০০০ টাকা।
চাকরির ধরন: ফুলটাইম।
প্রার্থীর ধরন: নারী-পুরুষ।
বয়স: ২৩-৩৫ বছর।
কর্মস্থল: যেকোনো স্থান।
অন্যান্য সুযোগ-সুবিধা: যাতায়াত ভাতা, প্রভিডেন্ট ফান্ড, ভ্রমণ ভাতা, মোবাইল বিল, বিমা, দুপুরে ভর্তুকিযুক্ত খাবারের সুবিধা, বার্ষিক বেতন পর্যালোচনা, দুটি উৎসব বোনাস এবং বার্ষিক স্বাস্থ্য পরীক্ষা।
আবেদন প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখুন এখানে।
আবেদনের শেষ সময়: ৬ জুন, ২০২৬ তারিখ পর্যন্ত।
সূত্র: বিডিজবস ডটকম