হোম > চাকরি > সরকারি

চট্টগ্রাম আর্মি মেডিকেল কলেজে চাকরির সুযোগ

চাকরি ডেস্ক 

জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আর্মি মেডিকেল কলেজ, চট্টগ্রাম। প্রতিষ্ঠানটিতে ১৩তম থেকে ২০তম গ্রেডের ৮টি ক্যাটাগরিতে মোট ৯ জনকে নিয়োগে দেওয়া হবে। আবেদন নেওয়া শুরু হয়েছে ১২ অক্টোবর থেকে, চলবে ৩১ অক্টোবর ২০২৬ পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে নির্দিষ্ট ফরমে আবেদন করতে পারবেন।

১. পদের নাম ও সংখ্যা: ড্রাইভার (ভারী/হালকা) ২টি

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং বৈধ লাইসেন্সসহ সব ধরনের যানবাহন চালনায় ন্যূনতম ৫ বছরের অভিজ্ঞতা। সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত প্রার্থীদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা শিথিলযোগ্য।

বেতন স্কেল: গ্রেড-১৩ ও ১৪

২. পদের নাম: স্টোর কিপার ১টি

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: এইচএসসি বা সমমানের পরীক্ষায় জিপিএ ন্যূনতম ৩.০০ এবং মাইক্রোসফট ওয়ার্ড ও এক্সেলসহ কম্পিউটর চালনায় পারদর্শী। সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত প্রার্থীদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা শিথিলযোগ্য।

বেতন স্কেল: গ্রেড-১৪

৩. পদের নাম ও সংখ্যা: ল্যাব অ্যাটেনডেন্ট ১টি

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। কম্পিউটার চালনায় পারদর্শীদের অগ্রাধিকার দেওয়া হবে।

বেতন স্কেল: গ্রেড-১৮

৪. পদের নাম: বাবুর্চি ১টি

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: অষ্টম শ্রেণি পাস। বাবুর্চি হিসেবে দেশি-বিদেশি খাবার প্রস্তুতকরণে ন্যূনতম ৫ বছরের বাস্তব অভিজ্ঞতা।

বেতন স্কেল: গ্রেড-১৮

৫. পদের নাম: মালি ১টি

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: অষ্টম শ্রেণি পাস। সংশ্লিষ্ট বিষয়ে অভিজ্ঞদের অগ্রাধিকার দেওয়া হবে।

বেতন স্কেল: গ্রেড-১৯

৬. পদের নাম: নিরাপত্তাপ্রহরী

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: অষ্টম শ্রেণি পাস। সংশ্লিষ্ট বিষয়ে অভিজ্ঞদের অগ্রাধিকার দেওয়া হবে।

বেতন স্কেল: গ্রেড-১৯

৭. পদের নাম: পরিচ্ছন্নতাকর্মী ১টি

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: অষ্টম শ্রেণি পাস। সংশ্লিষ্ট বিষয়ে অভিজ্ঞদের অগ্রাধিকার দেওয়া হবে।

বেতন স্কেল: গ্রেড-১৯

৮. পদের নাম: মেস বয় ১টি

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: অষ্টম শ্রেণি পাস। সংশ্লিষ্ট বিষয়ে অভিজ্ঞদের অগ্রাধিকার দেওয়া হবে।

বেতন স্কেল: গ্রেড-২০

বয়সসীমা: সব প্রার্থীর বয়স সর্বোচ্চ ৩৫ বছরের মধ্যে হতে হবে। তবে অবসরপ্রাপ্ত সামরিক প্রার্থীদের ক্ষেত্রে বয়স সর্বোচ্চ ৪৫ হবে।

আবেদন ফি: প্রতিটি পদের ক্ষেত্রে ৫০০ টাকা ‘আর্মি মেডিকেল কলেজ চট্টগ্রাম-এর অনুকূলে’ ব্যাংক ড্রাফট/পে-অর্ডারের মাধ্যমে

জমা দিতে হবে।

আবেদনের নিয়ম: আগ্রহী প্রার্থীরা লিংকে ক্লিক করে সংশ্লিষ্ট পদের আবেদন ফরম সংগ্রহ করে তা পূরণের পর সংশ্লিষ্ট ঠিকানায় পাঠিয়ে আবেদন সম্পন্ন করতে পারবেন। আবেদনপত্র পাঠানোর ঠিকানা—‘সভাপতি, নিয়োগ কমিটি, আর্মি মেডিকেল কলেজ, চট্টগ্রাম, ভাটিয়ারি হাটহাজারী লিংক রোড, খিল্লাপাড়া, চট্টগ্রাম সেনানিবাস, চট্টগ্রাম’।

আবেদনের শেষ তারিখ: ৩১ অক্টোবর ২০২৬।

সূত্র: বিজ্ঞপ্তি

৪১ জনকে নেবে কর কমিশনারের কার্যালয়

বিনার লিখিত পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণ ৭৩

ট্যুরিস্ট পুলিশ হেডকোয়ার্টার্সে নিয়োগের আবেদন শেষ ২৫ অক্টোবর

৬ ব্যাংকের অফিসার পদের প্রবেশপত্র প্রকাশ

সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের ব্যবহারিক পরীক্ষার ফল প্রকাশ

আনসার ও ভিডিপিতে বড় নিয়োগ

চট্টগ্রাম কর কমিশনারের কার্যালয়ে চাকরি

কর্মচারী কল্যাণ বোর্ডের ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ ১০৬ জন

স্থাপত্য অধিদপ্তরের নিয়োগ পরীক্ষার ফল প্রকাশ

আজ ডেডলাইন: চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষে নিয়োগ বিজ্ঞপ্তি