বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা) নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটিতে ৯ম থেকে ১৬তম গ্রেডের ৯টি ক্যাটাগরিতে মোট ৪২ জনকে নিয়োগ দেওয়া হবে। অনলাইনে আবেদন চলবে আগামী ২ সেপ্টেম্বর পর্যন্ত।
১. পদের নাম ও সংখ্যা: বৈজ্ঞানিক কর্মকর্তা, ২৯টি (কৃষি-২৫, কৃষি প্রকৌশল-২, কৃষি অর্থনীতি-২)।
শিক্ষাগত যোগ্যতা: কৃষি, কৃষি প্রকৌশল বা ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ারিং বা ফলিত পদার্থবিজ্ঞান বিষয়ে ৪ বছর মেয়াদি স্নাতক ডিগ্রি (ন্যূনতম দ্বিতীয় শ্রেণি/সিজিপিএ) অথবা একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি। (গ্রেড-৯)।
২. পদের নাম ও সংখ্যা: ফার্ম ম্যানেজার, ২টি (১টি স্থায়ী, ১টি অস্থায়ী পদ)
শিক্ষাগত যোগ্যতা: কৃষিবিজ্ঞান বিষয়ে ৪ বছর মেয়াদি স্নাতক ডিগ্রি (ন্যূনতম দ্বিতীয় শ্রেণি/সিজিপিএ)। (গ্রেড-৯)।
৩. পদের নাম ও সংখ্যা: সহকারী পরিচালক (অর্থ), ১টি
শিক্ষাগত যোগ্যতা: ব্যবসায় প্রশাসন, হিসাববিজ্ঞান বা ফাইন্যান্স বিষয়ে ৪ বছর মেয়াদি স্নাতক (সম্মান) ডিগ্রি অথবা একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি। (গ্রেড-৯।
৪. পদের নাম ও সংখ্যা: সহকারী পরিচালক (হিসাব ও অর্থ), ১টি
শিক্ষাগত যোগ্যতা: ব্যবসায় প্রশাসন, হিসাববিজ্ঞান বা ফাইন্যান্স বিষয়ে ৪ বছর মেয়াদি স্নাতক (সম্মান) ডিগ্রি অথবা একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি। (গ্রেড-৯।
৫. পদের নাম ও সংখ্যা: অডিট অফিসার, ১টি
শিক্ষাগত যোগ্যতা: বাণিজ্য অনুষদের যেকোনো বিষয়ে স্নাতক (সম্মান) ডিগ্রি অথবা একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি। (গ্রেড-৯)
৬. পদের নাম ও সংখ্যা: ফটোগ্রাফার, ১টি
শিক্ষাগত যোগ্যতা: ফটোগ্রাফি বিষয়ে স্নাতক বা সমমানের ডিগ্রি। (গ্রেড-১৪)।
৭. পদের নাম ও সংখ্যা: উচ্চমান সহকারী, ৩টি
শিক্ষাগত যোগ্যতা: স্নাতক বা সমমানের ডিগ্রি। (গ্রেড-১৪)।
৮. পদের নাম ও সংখ্যা: ড্রাফটসম্যান, ২টি
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: এসএসসি বা সমমানের সার্টিফিকেট। ড্রাফটসম্যানশিপে ২ বছর মেয়াদি ট্রেড কোর্সে উত্তীর্ণ হতে হবে। (গ্রেড-১৫)।
৯. পদের নাম ও সংখ্যা: ডেটা এন্ট্রি অপারেটর, ২টি
শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি বা সমমানের সার্টিফিকেট।(গ্রেড-১৬)।
বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা (গ্রেড-৯), ১০,২০০-২৪,৬৮০ টাকা (গ্রেড-১৪), ৯,৭০০-২৩,৪৯০ টাকা (গ্রেড-১৫), ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)।
বয়সসীমা: ১ আগস্ট ২০২৬ তারিখে বয়স ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে। বয়স প্রমাণে অ্যাফিডেভিট গ্রহণযোগ্য নয়।
আবেদনের নিয়ম: পরীক্ষায় অংশ নিতে ইচ্ছুক প্রার্থীরা লিংকে গিয়ে আবেদনপত্র পূরণ করতে পারবেন।
আবেদনের শেষ সময়: ২ সেপ্টেম্বর, ২০২৬।
সূত্র: বিজ্ঞপ্তি
আরও পড়ুন: