হোম > ইসলাম

মাথাব্যথা হলে যে দোয়া পড়বেন

মাথাব্যথা একটি অতি সাধারণ কিন্তু যন্ত্রণাদায়ক সমস্যা। মাইগ্রেন, দুশ্চিন্তা, পর্যাপ্ত ঘুমের অভাব কিংবা অন্য কোনো শারীরিক কারণে মাথাব্যথা হতে পারে। অনেক সময় মাথাব্যথার তীব্রতা এত বেশি হয় যে মানুষ স্বাভাবিক কাজকর্ম করার শক্তি হারিয়ে ফেলে। হাতের কাছে সব সময় ওষুধ থাকে না, আবার সব ব্যথা ওষুধে যায়ও না। এমন পরিস্থিতিতে আল্লাহর ওপর ভরসা করে পবিত্র কোরআন ও হাদিসে বর্ণিত দোয়া এবং আমলগুলো করলে দ্রুত আরোগ্য লাভ করা সম্ভব।

ইসলাম ডেস্ক 

মাথা ব্যথা উপশমের কার্যকরী কিছু দোয়া ও আমল। ছবি: সংগৃহীত

কোরআন-হাদিসের আলোকে মাথাব্যথা উপশমের কার্যকর কিছু দোয়া ও আমল সম্পর্কে জেনে নিলে প্রয়োজনের সময় কাজে লাগতে পারে।

১. সুরা ওয়াকিয়ার বিশেষ আমল

পবিত্র কোরআনের সুরা ওয়াকিয়ার ১৯ নম্বর আয়াতে মাথাব্যথার উপশমে বিশেষ নির্দেশনা রয়েছে। আলেম-ওলামাদের মতে, এই দোয়াটি মাথাব্যথার জন্য অত্যন্ত কার্যকরী।

দোয়া:

لَّا يُصَدَّعُونَ عَنْهَا وَلَا يُنزِفُونَ

উচ্চারণ: লা ইউসাদ্দাউনা আনহা ওয়া লা ইয়ুংযিফুন।

অর্থ: তা পান করলে মাথা ঘুরবে না, জ্ঞানও লোপ পাবে না।

পড়ার নিয়ম: যখন কারও মাথাব্যথা হয়, তখন ডান হাত দিয়ে মাথা চেপে ধরে তিনবার এই দোয়া পাঠ করতে হবে।

২. নবীজি (সা.)-এর শেখানো দোয়া

হজরত উসমান ইবনে আবিল আস (রা.) থেকে বর্ণিত, তিনি একবার শরীরের ব্যথার কথা রাসুলুল্লাহ (সা.)-কে জানালেন। তখন নবীজি (সা.) তাঁকে একটি বিশেষ পদ্ধতি শিখিয়ে দিলেন।

পদ্ধতি:

  • ব্যথার স্থানে হাত রাখুন।
  • তিনবার বলুন—‘বিসমিল্লাহ’।
  • এরপর সাতবার নিচের দোয়াটি পড়ুন:

أَعُوذُ بِكَلِمَاتِ اللهِ التَّامَّاتِ مِنْ شَرِّ مَا أَجِدُ وَأُحَاذِرُ

উচ্চারণ: আউজু বিকালিমা তিল্লাহিত তাম্মাতি মিন শাররি মা আজিদু ওয়া উহাজিরু।

অর্থ: যে কষ্ট আমি ভোগ করছি এবং যে অনিষ্টের আমি আশঙ্কা করছি, তা থেকে আল্লাহর পূর্ণাঙ্গ বাক্যের মাধ্যমে তাঁর আশ্রয় প্রার্থনা করছি। (সহিহ্ মুসলিম)

৩. মাথাব্যথা উপশমে আরও কিছু পরীক্ষিত আমল

আলেমগণ এবং ধর্মীয় বিশেষজ্ঞরা কোরআন ও হাদিসের নির্যাস থেকে আরও কিছু আমল উল্লেখ করেছেন, যা মাইগ্রেনসহ যেকোনো মাথাব্যথায় উপশম দেয়:

দরুদ শরিফ পাঠ: সাতবার নিচের দরুদটি পাঠ করা—‘আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়িদিনা মুহাম্মাদিন, ওয়ালা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম।’

আউজুবিল্লাহ ও বিসমিল্লাহর আমল: ১৯ বার ‘আউজুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম’ পড়ার পর ২০তমবার ‘বিসমিল্লাহির রাহমানির রাহিম’ পড়া।

শান্ত হওয়ার দোয়া

একবার এই দোয়া পড়ুন—

আরবি:

اُسْكُنْ أَيُّهَا الْوَجَعُ بِاللّٰهِ الَّذِي سَكَنَ لَهُ مَا فِي السَّمٰوَاتِ وَمَا فِي الْأَرْضِ وَهُوَ السَّمِيعُ الْعَلِيمُ

উচ্চারণ: উসকুন আইয়্যুহাল ওয়াজা-উ বিল্লাহিল্লাযী সাকানা লাহু মা ফিস-সামাওয়াতি ওয়া মা ফিল আরদি, ওয়া হুওয়াস-সামীউল আলীম।

অর্থ: হে ব্যথা! তুমি শান্ত হয়ে যাও সেই আল্লাহর আদেশে, যার সামনে আসমানসমূহ ও জমিনে যা কিছু আছে সবই অনুগত ও স্থির। আর তিনি সর্বশ্রোতা, সর্বজ্ঞ।

৪. আরোগ্যদাতার নামে দোয়া

যেকোনো রোগ থেকে মুক্তি পেতে আল্লাহর নাম নিয়ে এই দোয়া পড়া যেতে পারে:

আরবি:

بِسْمِ اللَّهِ الشَّافِي، بِسْمِ اللَّهِ الْكَافِي، اللَّهُمَّ اشْفِنِي وَعَافِنِي وَاعْفُ عَنِّي

উচ্চারণ: বিসমিল্লাহিশ-শাফী, বিসমিল্লাহিল-কাফী। আল্লাহুম্মাশ্ফিনী ওয়া ‘আফিনী ওয়া ‘ফু ‘আন্নী।

অর্থ: আরোগ্যদাতা আল্লাহর নামে, যথেষ্টকারী আল্লাহর নামে। হে আল্লাহ, আমাকে আরোগ্য দান করুন, সুস্থতা দিন এবং আমাকে ক্ষমা করুন।

মাথাব্যথা দীর্ঘস্থায়ী হলে বা তীব্রতা বাড়তে থাকলে অবশ্যই অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। কারণ, দোয়া ও আমলের পাশাপাশি সঠিক চিকিৎসা গ্রহণ করাও ইসলামের শিক্ষা। দুশ্চিন্তামুক্ত থাকা, পর্যাপ্ত পানি পান করা এবং নিয়মমাফিক ঘুম মাথাব্যথা কমাতে সাহায্য করে।

অহেতুক সন্দেহ ও কুধারণা থেকে বাঁচার ৫ উপায়

আজকের নামাজের সময়সূচি: ৩০ এপ্রিল ২০২৬

আজকের নামাজের সময়সূচি: ২৯ এপ্রিল ২০২৬

জুলুম কী, ইসলামে এর পরিণতি কত ভয়াবহ?

বৃষ্টিতে ভিজলে কি অজু হয়ে যায়?

‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ কখন পড়তে হয়, অর্থ কী

বিনয় ও নম্রতা মুমিনের অপরিহার্য গুণ

আজকের নামাজের সময়সূচি: ২৮ এপ্রিল ২০২৬

রাতে ঘুম না এলে যে দোয়া পড়বেন

বজ্রপাত ও ঝড়-তুফানের সময় যে দোয়া পড়বেন