হোম > বিনোদন > গান

মুখের একপাশ অবশ জাস্টিন বিবারের

মুখের একপাশ কার্যত অবশ হয়ে গেছে কানাডিয়ান পপতারকা জাস্টিন বিবারের। ‘রামসে হান্ট সিনড্রোম’ নামের বিরল এক রোগের কারণেই এমন ফেসিয়াল প্যারালাইসিসে আক্রান্ত হয়েছেন তিনি।

বিবিসি জানায়, স্থানীয় সময় শুক্রবার ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করেছেন বিবার। সেখানে অনুরাগীদের জানিয়েছেন, ‘রামসে হান্ট সিনড্রোম’ রোগে আক্রান্ত তিনি। এই অসুখের ফলে মুখের কোনো একটি অংশ বা গোটা মুখ প্যারালাইজড হয়ে যায়।

জাস্টিন বিবার ভিডিওতে বলেছেন, ‘আপনারা দেখতে পাচ্ছেন, আমার একটি চোখের পাতা সম্পূর্ণ নড়ছে না। মুখের একটা পাশ দিয়ে হাসতেও পারছি না...।’

২৮ বছর বয়সী এই পপতারকা ঘোষণা করেন, তিনি অসুস্থতার কারণে ‘জাস্টিস ওয়ার্ল্ড ট্যুর’ আপাতত স্থগিত রাখছেন। তিনি দর্শকদের উদ্দেশে বলেন, ‘যারা আমার শো বাতিলের কারণে হতাশ, তাঁদের বলব, আমি একেবারেই গাইতে পারছি না। পরিস্থিতি বেশ গুরুতর। আপনারা নিশ্চয়য় দেখে বুঝতে পারছেন।’ 

পরে তিনি আরও জানান, মুখের ব্যায়াম করছেন এবং বিশ্রাম নিচ্ছেন। পুরোপুরি সুস্থ হয়ে দ্রুত ফিরে আসবেন বলে প্রত্যাশার কথাও জানান বিবার। যদিও কবে নাগাদ তিনি পুরোপুরি সুস্থ হবেন, সে বিষয়ে নিশ্চিত কিছু বলতে পারেননি।

উল্লেখ্য, ‘রামসে হান্ট সিনড্রোম’ একটি স্নায়ুর অসুখ। এর ফলে মুখ ও কানের স্নায়ু ক্ষতিগ্রস্ত হয়। ফেসিয়াল প্যারালাইসিসে আক্রান্ত হওয়ার পাশাপাশি শ্রবণশক্তিও চলে যেতে পারে এর ফলে।

বিনোদন সম্পর্কিত পড়ুন:

‘অন্য কারও গল্পে’ মিফতাহ জামান

ঈদ রাঙাবে একগুচ্ছ নতুন গান

চলে গেলেন মোটরহেড ব্যান্ডের গিটারিস্ট ফিল ক্যাম্পবেল

দুই বাংলার শিল্পীদের মেলবন্ধনে ঈদের গান

ভয় পাই জিন ভূতকে—যাদের দেখি না, যারা পেছনে কথা বলে, সামনে আসার সাহস করে না: আসিফ আকবর

প্রেমের গল্পে জুটি বাঁধলেন রোশান ও চমক

চ্যানেল আইয়ে আসছে ‘আই ফোক ফিভার’ সাবিনা ইয়াসমীন গাইলেন পাঁচ গান

এবার নির্মাণে সংগীতশিল্পী জন কবির

অনেক ফোন আসছে, আমি বিরক্ত: গুজব নিয়ে হায়দার হোসেন

অর্থহীন ব্যান্ডে যোগ দিলেন তিন সদস্য, ছাড়লেন দুজন