হোম > বিনোদন > সিনেমা

জায়েদ খানের মামলার হুমকি

বিনোদন প্রতিবেদক

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছিলেন জায়েদ খান। কিন্তু চেয়ারে বসা হলো না এই অভিনেতার। তাঁর বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ প্রমাণিত হয়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশনের আপিল বোর্ড। পদ হারিয়েছেন তিনি। বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাধারণ সম্পাদক পদে জয়ী ঘোষণা করা হয়েছে নিপুণকে।

আজ শনিবার সন্ধ্যায় গণমাধ্যমের কাছে বোর্ডের সিদ্ধান্তের কথা জানান আপিল বোর্ডের চেয়ারম্যান সোহানুর রহমান সোহান।

তবে এ রায় মানছেন না জায়েদ খান। রায় ঘোষণার পর শিল্পী সমিতির দুবারের সাধারণ সম্পাদক গণমাধ্যমকে বলেন, ‘এটা (প্রার্থিতা বা‌তি‌লের ঘোষণা) আইন বহির্ভূত, পৃথিবীতে এটা নজিরবিহীন ঘটনা, ভো‌টের ফলাফল ঘোষণার পর মৃত আপিল বোর্ড রায় ঘোষণা করে। আমি আইনি নোটিশ দেওয়ার পরও তাঁরা এটি করেছেন। আমি তাঁদের বিরুদ্ধে মামলা করবো।’

ঘটনাটিকে ‘হাস্যকর’ অভিহিত করে জায়েদ খান বলেন, ‘তাঁরা ৩০ জানুয়ারি থেকেই ডিজলভ। কারণ, ওই দিন চূড়ান্ত ফলাফল ঘোষণা করে স্বাক্ষর দিয়ে তাঁরা তাঁদের কাজ শেষ করেছেন। সেই ঘটনার পাঁচ দিন পর কেন এই সিদ্ধান্ত? কোন ক্ষমতায় এটি হলো?’ তাঁর ভাষায়, ‘এখনই সব শেষ নয়।’

জানা গেছে, আগামীকাল রোববার বিকেলে এফডিসিতে শপথ নেবে শিল্পী সমিতির নতুন কমিটি।

আরও পড়ুন:

দুর্গাপূজা উপলক্ষে মুক্তি পাচ্ছে চার সিনেমা

যৌন হয়রানির অভিযোগ তোরসার, স্বাধীন খসরু বললেন অপপ্রচার

সার্বিয়ায় পুরস্কার পেল ‘মাস্টার’ দেশে আটকে আছে মুক্তি

এ বছর আসছে ‘ফেউ’ সিরিজের দ্বিতীয় সিজন

চলে গেলেন অভিনেত্রী নাসিমা খান

নভেম্বরে আসছে ‘ব্লেড রানার’-এর প্রথম সিরিজ

‘নারুতো’ ভক্তদের জোড়া সুখবর

দুর্গাপূজা উপলক্ষে চার বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সিনেমা ‘অন্যপাতা’

আনহার মিয়ার ‘বিলাই মেও মেও রে’

অদ্ভুত প্রেমের গল্প নিয়ে ৯৯তম অস্কারে অংশ নিচ্ছে সৌদি আরব