হোম > শিক্ষা > ক্যাম্পাস

মানবতার সেবায় একঝাঁক শিক্ষার্থী

রুবায়েত হোসেন, খুবি 

রুবায়েত হোসেন, খুবি১৯৯৯ সালে খুলনা বিশ্ববিদ্যালয়ে যাত্রা শুরু করে ‘রোটার‍্যাক্ট ক্লাব অব খুলনা ইউনিভার্সিটি’।

প্রথমে ২৪ জন সদস্য ছিল ক্লাবটির। প্রায় ২৪ বছরে ধীরে ধীরে বেড়েছে তার কলেবর। সংগঠনটির মূলমন্ত্র হলো ‘সেলফ ডেভেলপমেন্ট–ফেলোশিপ থ্রু সার্ভিস’।

প্রতিষ্ঠার পর থেকে এ সংগঠনের সদস্যরা সুবিধাবঞ্চিত শিশুদের বিনা মূল্যে পাঠদান, শীতবস্ত্র বিতরণ ও ফ্রি মেডিকেল ক্যাম্পের মতো কাজ করে আসছে। নতুন যোগ হয়েছে দুর্যোগকালীন ত্রাণসামগ্রী সংগ্রহ ও বিতরণ, রক্ত সংগ্রহ এবং বৃক্ষরোপণের মতো বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী কাজ।

আত্মোন্নয়ন ও সমাজসেবামূলক—এ দুইভাবে বর্তমানে সংগঠনটির কার্যক্রম পরিচালিত হচ্ছে। প্রতিবছর তারা সুবিধাবঞ্চিতদের মাঝে শীতবস্ত্র, ঈদ উপহার, শিশুদের জন্য শিক্ষাসামগ্রী, সুবিধাবঞ্চিতদের ইফতারি বিতরণ, বৃক্ষরোপণ ও বন্যাকবলিত মানুষের জন্য আর্থিক সাহায্যের ব্যবস্থা করেন।

পাশাপাশি নিজেদের আত্মোন্নয়নের জন্য বছরজুড়ে বিভিন্ন কর্মশালার আয়োজন করে থাকে খুলনা বিশ্ববিদ্যালয় রোটার‍্যাক্ট ক্লাব। এর মধ্যে রয়েছে সিভি রাইটিং, পাবলিক স্পিকিং, কুইজ প্রতিযোগিতা, চাকরি মেলা, নেতৃত্বদানের দক্ষতা অর্জনসহ বিভিন্ন কর্মকাণ্ড।

সংগঠনটির বর্তমান সভাপতি এ এস এম আল ইমরান বলেন, ‘রাজনীতিমুক্ত খুলনা বিশ্ববিদ্যালয়ের প্রথম দিকের সংগঠনগুলোর মধ্যে রোটার‍্যাক্ট ক্লাব অন্যতম। ২৫ বছরের পুরোনো এই সংগঠনের কাজের পরিধি ব্যাপক।

খুলনা বিশ্ববিদ্যালয় এবং এর আশপাশের কমিউনিটি থেকে শুরু করে কয়রার প্রত্যন্ত অঞ্চলেও কাজ করে থাকে সংগঠনটি।’

জাল শিক্ষা সনদ চক্রের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার আহ্বান এপিইউবির

রসায়নের রসে ডুব

লিংকন বিশ্ববিদ্যালয়ে ৫০ শতাংশ বৃত্তির সুযোগ

ইসরাতের নতুন ঠিকানা অক্সফোর্ড

যুক্তির মঞ্চে নিরাপদ আগামীর স্বপ্ন

নারী শিক্ষার্থীদের ক্রিকেট উৎসব

বহু প্রতিভায় এগিয়ে মানিকগঞ্জের রিদি

মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের সাফল্য

হাসপাতাল থেকে ফের সার্কিট হাউসে চুয়েট ভিসি, শাটডাউনে ফাঁকা ক্যাম্পাস

জবি ক্যাম্পাসে পশু জবাই থেকে বিরত থাকার নির্দেশ প্রশাসনের