হোম > অপরাধ > চট্টগ্রাম

পটিয়ায় নিখোঁজের ৪ দিন পর যুবকের মরদেহ উদ্ধার, স্ত্রী আটক

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি

নিখোঁজের চার দিন পর পটিয়ায় মো. ইদ্রিস (৩৫) নামের এক দিনমজুর যুবকের গলিত মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ মঙ্গলবার রাত ৮টার দিকে পটিয়া পৌরসভার ১ নং ওয়ার্ডের ইন্দ্রপুল এলাকার একটি ডোবা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকে একটি হাতুড়ি উদ্ধার করেছে পুলিশ। এ সময় জিজ্ঞাসাবাদের জন্য নিহত ইদ্রিসের স্ত্রী শারমিন আকতারকে (৩২) আটক করা হয়েছে।

জানা গেছে, ওই যুবক উপজেলার জিরি ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের দানু মিয়ার ছেলে। গত শনিবার তিনি নিখোঁজ হন। নিখোঁজের ঘটনায় মা জহুরা বেগম বাদী হয়ে পটিয়া থানায় একটি ডায়েরি করেন। ইদ্রিস ইন্দ্রপুল এলাকার একটি ডেইরি ফার্মে দিনমজুরের কাজ করতেন। নিখোঁজের ৪ দিন পেরিয়ে গেলেও সন্ধান না পাওয়ায় পরিবারের লোকজন সন্দেহ করেন ইদ্রিসকে হত্যা করে লাশ গুম করা হয়েছে। পরে আজ মঙ্গলবার ১০-১৫ জন শ্রমিক দিয়ে ইন্দ্রপুল এলাকার পাশের একটি ডোবাতে খোঁজাখুঁজির পর লাশ পাওয়া যায়। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে পটিয়া থানা-পুলিশ। ময়নাতদন্তের জন্য মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।

নিহত ইদ্রিসের মা জহুরা বেগম অভিযোগ করে বলেন, তার পুত্রবধূর সঙ্গে ছিদ্দিক নামের একজনের সম্পর্ক রয়েছে। এসব নিয়ে প্রায়সময় ছেলের সঙ্গে বউয়ের বাগ্‌বিতণ্ডা হতো। ধারণা করা হচ্ছে, পরিকল্পিতভাবে ইদ্রিসকে হত্যা করা হয়েছে। 

পটিয়া থানার পরিদর্শক ওসি (তদন্ত) রাশেদুল ইসলাম জানান, ইদ্রিস নামের এক দিনমজুরের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের মর্গে প্রেরণ করা হয়েছে। মাথায় ও শরীরের কয়েকটি স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে, শক্ত জাতীয় কিছু দিয়ে আঘাত করে তাকে হত্যা করা হয়েছে। প্রাথমিকভাবে পরকীয়া থেকে এ হত্যাকাণ্ড হতে পারে বলে ধারণা করা হচ্ছে। তদন্ত সাপেক্ষে শিগগিরই রহস্য উদ্ঘাটন করা হবে বলে জানান পুলিশের এ কর্মকর্তা। 

মাদকমুক্ত সমাজ গঠনে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ফটিকছড়ি জামায়াতের

লক্ষ্মীপুরে মা ও তিন মেয়েকে হত্যা: এখনো মামলা হয়নি

মোটরসাইকেল আরোহী শিক্ষক দম্পতিকে পিষে দিল লরি

পটিয়ায় শিশু জায়হান হত্যায় জড়িতদের বিচার দাবিতে মানববন্ধন

ফটিকছড়িতে ইয়াবা-গাঁজাসহ বাবা-ছেলে গ্রেপ্তার

পটিয়ায় বাস-প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষ, আহত ৫

চবি শাখা ছাত্রশিবিরের নতুন কমিটি, সভাপতি রনি ও সেক্রেটারি খালিদ

চট্টগ্রাম বন্দরের অ্যাকশন শেডের আগুন নিয়ন্ত্রণে

ইসলামী ব্যাংকের ঋণ কেলেঙ্কারি: পাসপোর্ট জমা দিলেন এস আলমের ভাই আব্দুল্লাহ

চট্টগ্রামে ছুরিকাঘাতে যুবক নিহত