হোম > অপরাধ

টিপু হত্যার ‘পরিকল্পনাকারী’ ওমর ফারুককে আ.লীগ থেকে বহিষ্কার 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর শাহজাহানপুর এলাকায় আওয়ামী লীগের নেতা জাহিদুল ইসলাম টিপু হত্যাকাণ্ডের অন্যতম পরিকল্পনাকারী চারজনকে রাজধানীর বিভিন্ন স্থান থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব। 

র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক খন্দকার আল মঈন আজ শনিবার রাজধানীর কারওয়ান বাজারে র‍্যাবের মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন। 

গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে ওমর ফারুক ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের ১০ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক। বাকিরা হলেন আবু সালেহ শিকদার ওরফে শুটার সালেহ (৩৮), মো. নাছির উদ্দিন ওরফে কিলার নাছির (৩৮) ও মো. মোরশেদুল আলম ওরফে কাইল্লা পলাশ (৫১)। 

টিপু হত্যার অন্যতম পরিকল্পনাকারী হিসেবে গ্রেপ্তার হওয়া ওমর ফারুককে বহিষ্কার করেছে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ। 

আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক রিয়াজ উদ্দিন রিয়াজ। 

উল্লেখ্য, এর আগে গত ২৪ মার্চ রাতে মতিঝিল থানা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম টিপু মাইক্রোবাসে বাসায় ফেরার পথে শাহজাহানপুরে ইসলামী ব্যাংক হাসপাতালের সামনে পৌঁছালে হেলমেট পরা দুর্বৃত্তরা তাঁকে লক্ষ্য করে ১১টি গুলি ছোড়ে। এতে টিপু ও তাঁর গাড়িচালক মুন্না গুলিবিদ্ধ হন। এ ছাড়া যানজটে আটকে পড়া রিকশারোহী কলেজছাত্রী সামিয়া আফরিন প্রীতিও গুলিবিদ্ধ হন।। পরে তিনজনকে আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক টিপু ও প্রীতিকে মৃত ঘোষণা করেন। 

এ ঘটনায় ২৫ মার্চ নিহত টিপুর স্ত্রী ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সংরক্ষিত নারী ওয়ার্ডের কাউন্সিলর ফারহানা ইসলাম ডলি বাদী হয়ে রাজধানীর শাহজাহানপুর থানায় একটি মামলা করেন। তবে মামলায় অজ্ঞাত ব্যক্তিদের আসামি করা হয়। মামলার এজাহারে তিনি উল্লেখ করেন, এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। এর পরদিন ২৬ মার্চ রাতে এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত মূল শুটার মাসুম ওরফে আকাশকে বগুড়া থেকে আটক করে গোয়েন্দা পুলিশ। এরপর গতকাল শুক্রবার এ ঘটনার মূল পরিকল্পনাকারীসহ আরও চারজনকে গ্রেপ্তার করে র‍্যাব। এ ছাড়া এই হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে শাহজাহানপুরের যুবলীগের স্থানীয় নেতা আরফান উল্লাহ দামালকেও গতকাল গ্রেপ্তারের কথা জানায় গোয়েন্দা পুলিশ।

টিপু হত্যা সম্পর্কিত পড়ুন:

পুলিশের বিশেষ অভিযান: ‎সারা দেশে ৪১ দিনে গ্রেপ্তার ১৮ হাজার ৩২৮

রাজধানীর যাত্রাবাড়ীতে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেপ্তার

খুলনায় সন্ত্রাসী সন্দেহে যুবককে কুপিয়ে জখম করল দুর্বৃত্তরা

অনলাইন জুয়ায় অর্থ পাচার: ৬ চীনা নাগরিকসহ ৮ জন রিমান্ডে

অনলাইন জুয়ার টাকা ‘সহজেই বিদেশে পাচার’ করছে দেশি-বিদেশি চক্র

দুর্নীতির মামলায় সাবেক আইজিপি বেনজীরের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ শুরু

দুবাই থেকে হত্যা মামলার আসামি ধরে দেশে পাঠাল ইন্টারপোল

রাজধানীর অপরাধজগৎ: শীর্ষ সন্ত্রাসীরা মরিয়া আধিপত্য বিস্তারে

একই পরিবারের ৭ সদস্যের বিরুদ্ধে সিআইডির মানি লন্ডারিং মামলা

স্বরাষ্ট্রমন্ত্রীর দপ্তরের জাল সিল তৈরির চেষ্টার অভিযোগে মধ্যবয়সী আটক