হোম > সারা দেশ > সিলেট

সিলেটে হামের উপসর্গ নিয়ে তরুণীসহ আরও ৩ জনের মৃত্যু

সিলেট প্রতিনিধি

ছবি: আজকের পত্রিকা

সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় আরও তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১৮ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে।

আজ রোববার (৯ আগস্ট) সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। বিষয়টি নিশ্চিত করেছেন স্বাস্থ্য বিভাগের সিলেটের সহকারী পরিচালক (রোগ নিয়ন্ত্রণ) ডা. মোহাম্মদ নূরে আলম শামীম। তিনি বলেন, ‘আমরা নির্দেশনা অনুযায়ী পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছি। এর আগের ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত হয়ে কেউ মারা যাননি। তবে গত ২৪ ঘণ্টায় তিনজনের মৃত্যু হয়েছে।’

মৃত ব্যক্তিরা হলেন হবিগঞ্জের নেপাল পালের স্ত্রী ১৮ বছর বয়সী স্বর্ণা রানী দাস, হবিগঞ্জের আব্দুল আউয়ালের ছেলে ৩ বছর ৪ মাস বয়সী মো. এহসানুল এবং সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজারের ৮ মাস বয়সী আয়ান।

তাদের মধ্যে এহসানুল সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে, আয়ান সিলেট শহীদ শামসুদ্দীন আহমদ হাসপাতালে এবং স্বর্ণা ২৫০ শয্যাবিশিষ্ট হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

স্বাস্থ্য বিভাগের প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৮ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। এ নিয়ে চলতি বছরে সিলেট বিভাগে মোট নিশ্চিত হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৮২৭ জনে।

নতুন করে মারা যাওয়া তিনজনসহ চলতি বছর এখন পর্যন্ত সিলেট বিভাগে হাম ও সন্দেহজনক হামে মোট ১২৫ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ছয়জনের নিশ্চিত হাম ছিল এবং ১১৯ জনের মধ্যে সন্দেহজনক হামের উপসর্গ ছিল।

এদিকে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে নতুন করে ৯১ জন রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে সিলেট শহীদ শামসুদ্দীন আহমদ হাসপাতালে ২৫ জন এবং সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৫১ জন ভর্তি হয়েছেন।

বর্তমানে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে মোট ২৭১ জন সন্দেহজনক হাম রোগী চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে সর্বোচ্চ ১২১ জন শহীদ শামসুদ্দীন আহমদ হাসপাতালে এবং ৬২ জন সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

সিলেটে দুর্ঘটনায় দুই বাসের রেজিস্ট্রেশন বাতিল, বাস মালিককে চালকসহ হাজির হওয়ার নির্দেশ

সিলেটে পুলিশ কর্মকর্তাকে কুপিয়ে আহত, দুই ডাকাত গ্রেপ্তার

হাসপাতালে আইসিইউ সুবিধা না পেয়ে হামের উপসর্গ নিয়ে শিশুর মৃত্যুর অভিযোগ

সিলেটে জুলাই মাসে সড়কে ঝরেছে ৩১ প্রাণ, ১৩ জনই মোটরসাইকেল দুর্ঘটনায়

সিলেটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ৯ জন নিহতের ঘটনায় তদন্ত কমিটি

সিলেটে সড়কে ৯ জন নিহতের ঘটনায় ৫ সদস্যের তদন্ত কমিটি

সিলেট দুর্ঘটনায় হতাহতদের আর্থিক অনুদান দেবে সরকার

চা-শ্রমিকদের দৈনিক মজুরি ৬০০ টাকা করার দাবি

দর্শক মাতিয়ে শেষ যাত্রা, আর ফিরলেন না পেহেলি

সিলেটে সড়ক দুর্ঘটনায় নিহত বেড়ে ৯, ভোরেই দুই জেলায় নিহত ১৬