হোম > সারা দেশ > সাতক্ষীরা

সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় নারীর মৃত্যু

সাতক্ষীরা প্রতিনিধি

প্রতীকী ছবি

সাতক্ষীরা-যশোর সড়কের ছয়ঘরিয়া এলাকায় দ্রুতগামী যানের চাপায় রহিমা খাতুন (৫৫) নামে এক পথচারী নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার ভোরে এ দর্দুটনা ঘটে। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

নিহত রহিমা খাতুন সাতক্ষীরা সদর উপজেলার বাঁশঘাটা গ্রামের ইনসান আলীর স্ত্রী।

নিহতের ছেলে শরিফুল ইসলাম জানান, ভোর চারটার দিকে তাঁর মা বাড়ি থেকে হাঁটতে বের হন। ভোর সাড়ে পাঁচটার দিকে তিনি খবর পান, সাতক্ষীরা-যশোর সড়কের ছয়ঘরিয়া মোড়-সংলগ্ন এলাকায় সড়কের ওপর তাঁর মায়ের মরদেহ পড়ে আছে।

ঘটনাস্থলে গিয়ে শরিফুল ইসলাম তাঁর মায়ের মাথা থেঁতলানো ও দুই হাত ভাঙা দেখতে পান। সড়ক পার হওয়ার সময় দ্রুতগামী কোনো বাস বা ট্রাক চাপা দিয়ে চলে যাওয়ায় তাঁর মায়ের মৃত্যু হয়েছে বলে ধারণা করেন তিনি।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সাবেক স্ত্রীর সঙ্গে অন্তরঙ্গ ভিডিও দিয়ে চেয়ারম্যানকে ব্ল্যাকমেল, কনটেন্ট ক্রিয়েটর গ্রেপ্তার

তালায় সার ডিলার নিয়োগ বাতিল করে পুনরায় যাচাইয়ের দাবি

কিস্তির টাকা চাইতে গিয়ে মারধরের শিকার এনজিও কর্মী

সুন্দরবনে বনদস্যুদের চাঁদাবাজি বন্ধের দাবিতে জাল পুড়িয়ে বিক্ষোভ

তালায় ঘরের সিলিংয়ে ঝুলছিল গৃহবধূর মরদেহ

লংমার্চ থেকে ফেরা বাসচাপায় পথচারী নিহত, খাদে পড়ে আহত অর্ধশত

এইচএসসিতে অকৃতকার্য, চিরকুট লিখে শিক্ষার্থীর আত্মহত্যা

সুন্দরবনে বনদস্যু নির্মূলের দাবিতে বিক্ষোভ, ‘আত্মসমর্পণের নাটক’ বন্ধের আহ্বান

রাজস্ব ঘাটতিতে চাপে ভোমরা স্থলবন্দর, সংকটে শ্রমিকেরা

তালায় ৮০ মেধাবী শিক্ষার্থী পেল বিনা মূল্যে বাইসাইকেল