হোম > সারা দেশ > সাতক্ষীরা

ভোমরা বন্দর থেকে ১০ টন চাল আত্মসাৎ, প্রায় দেড় বছর পর গ্রেপ্তার ৪

সাতক্ষীরা প্রতিনিধি

সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর থেকে সাড়ে ৫ লাখ টাকা মূল্যের ১০ টন চাল আত্মসাতের মামলায় চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ছবি: সংগৃহীত

সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর থেকে সাড়ে ৫ লাখ টাকা মূল্যের ১০ টন চাল আত্মসাতের মামলায় চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তথ্যপ্রযুক্তির সহায়তায় কুমিল্লা ও চট্টগ্রামের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। এ সময় নম্বর প্লেট পরিবর্তন করে প্রতারণার কাজে ব্যবহৃত একটি ট্রাকও জব্দ করা হয়েছে।

গতকাল শনিবার ভোরে কুমিল্লার চান্দিনা ও দেবিদ্বার এবং চট্টগ্রামের কোতোয়ালি ও বায়েজিদ থানা এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—কুমিল্লার চান্দিনা উপজেলার ছায়কোট গ্রামের সিরাজ মিয়া, দেবিদ্বার উপজেলার উজানীকান্দি গ্রামের মো. খলিলুর রহমান, উজানীজোড়া গ্রামের রফিকুল ইসলাম এবং ভোলা জেলার দক্ষিণ সৈয়দপুর গ্রামের হাবিবুর রহমান।

মামলার বিবরণে জানা যায়, ২০২৫ সালের ১০ মে বিকেল ৫টার দিকে ভোমরা স্থলবন্দরের মুকুল এন্টারপ্রাইজের গুদামের সামনে থেকে ২০০ বস্তা চাল বোঝাই একটি ট্রাক নিয়ে রওনা হন চালক মো. সিরাজ মিয়া। ট্রাকটির নম্বর ছিল ঢাকা মেট্রো-ট-২২-১৯৫৩। চালগুলো যশোরের নওয়াপাড়ায় এমবিকে এন্টারপ্রাইজের ম্যানেজারের কাছে পৌঁছে দেওয়ার কথা ছিল। কিন্তু নির্ধারিত গন্তব্যে চালগুলো পৌঁছায়নি।

এ ঘটনায় প্রতিষ্ঠানটির ম্যানেজার শ্রী সাধন দাস ১৭ মে সাতক্ষীরা সদর থানায় মামলা করেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) সমীর গাইন বলেন, আসামিরা পরস্পর যোগসাজশে প্রতারণার মাধ্যমে চালগুলো আত্মসাতের পরিকল্পনা করেছিলেন। অপরাধ আড়াল করতে তাঁরা ট্রাকটির নম্বর প্লেটও পরিবর্তন করেন।

সমীর গাইন আরও বলেন, তথ্যপ্রযুক্তির সহায়তায় চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের ব্যবহৃত চট্ট-মেট্রো-ট-১১-৯৩৮৪ নম্বরের ট্রাকটি জব্দ করে থানায় নেওয়া হয়েছে। আত্মসাৎ করা চাল উদ্ধার এবং এ ঘটনায় জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান চলছে।

সাতক্ষীরা আদালতের পরিদর্শক নাজমুল হোসেন জানান, গ্রেপ্তার ব্যক্তিদের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

সাতক্ষীরা সীমান্তে ২ কেজি হেরোইন ও তৈরির কাঁচামাল জব্দ

তালার শালিখা নদীতে ভাসছিল অজ্ঞাতনামা পুরুষের লাশ

‘ধর্ম অবমাননার’ অভিযোগে শামীম হত্যা মামলায় যুবদল নেতা সাদিকুল রিমান্ডে

সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় নারীর মৃত্যু

সাবেক স্ত্রীর সঙ্গে অন্তরঙ্গ ভিডিও দিয়ে চেয়ারম্যানকে ব্ল্যাকমেল, কনটেন্ট ক্রিয়েটর গ্রেপ্তার

তালায় সার ডিলার নিয়োগ বাতিল করে পুনরায় যাচাইয়ের দাবি

কিস্তির টাকা চাইতে গিয়ে মারধরের শিকার এনজিও কর্মী

সুন্দরবনে বনদস্যুদের চাঁদাবাজি বন্ধের দাবিতে জাল পুড়িয়ে বিক্ষোভ

তালায় ঘরের সিলিংয়ে ঝুলছিল গৃহবধূর মরদেহ

লংমার্চ থেকে ফেরা বাসচাপায় পথচারী নিহত, খাদে পড়ে আহত অর্ধশত