হোম > সারা দেশ > লালমনিরহাট

‘সরকার আস্তে আস্তে হামারগুলার গলা চিপি ধরেচোল’

গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি

‘সরকার যেভাবে হুট কোরিয়া জ্বালানি তেলের দাম বারাইল, এখন তো মনে হয় চোল মোটরসাইকেল না চালেয়া বাইসাইকেল কিনি চালা লাগবে, নতুবা দাদা-নানার প্রাচীনকালের সভ্যতায় ফিরে গিয়ে পায়ে হাঁটার অভ্যাস করতে হবে, তাহলে আর সমস্যা হবার নেয়। দেশে যেভাবে হুড়হুড় করি সবকিছুর দাম বাড়া শুরু করছে তাতে তো মনে হয়, সরকার আস্তে আস্তে হামারগুলার সাধারণ জনগণণের গলা চিপি ধরতেছে। এবার হামাকগুলাক না মারি ছাড়বে না মনে চোল।’ এভাবেই আক্ষেপ করছিলেন রংপুরের গঙ্গাচড়ার ক্ষুদ্র ব্যবসায়ী মনির মিয়া। আজ শনিবার গঙ্গাচড়া বাজারে পেট্রোল পাম্পে মোটরসাইকেলের পেট্রোল কিনতে আসা মনির আরও বলেন, ‘হামরা সাধারণ মানুষ তো রাজনীতির দলের লোকদের কাছে ফুটবল একটা। ওমরা যেভাবে পায় সেইভাবে হামাকগুলাক পা দিয়া শটায়, তাতে যে সরকারে আসে না কেন।’ 

গতকাল শুক্রবার মধ্যরাতে সারা দেশে জ্বালানি তেলের দাম বাড়ার ঘোষণা দেয় সরকার। ঘোষণা দেওয়ার সঙ্গে সঙ্গে কয়েক ঘণ্টার জন্য পেট্রোল পাম্পগুলোতে মোটরসাইকেলচালকদের উপচে পড়া ভিড় লক্ষ করা যায়। কে আগে তেল কিনবে, এই নিয়ে মোটরসাইকেলচালকদের মধ্যে বাগ্‌বিতণ্ডাও দেখা গেছে। যদিও লাভ হয়নি কোনো। পাম্প মালিকেরা ঘোষণা পাওয়ার সঙ্হে সঙ্হেই পেট্রোল, অকটেন, ডিজেল ও কেরোসিন তেলের দাম তাৎক্ষণিক বাড়িয়ে দিয়েছেন। এমনকি কিছু কিছু পাম্প মালিক কিছুক্ষণের জন্য তেল বিক্রি বন্ধ করে দেন।

এদিকে তেলের দাম বাড়ায় জ্বালানিচালিত পরিবহনের ভাড়া বেশি নেওয়ার কথা জানিয়েছেন যাত্রীরা। বেশি ভাড়া চাওয়া পরিবহনচালকদের সঙ্গে যাত্রীদের হাতাহাতির অভিযোগও পাওয়া গেছে।

লালমনিরহাটের হাতিবান্ধা থেকে রংপুর মেডিকেলে আসা আব্দুর রাজ্জাক জানান, ‘মায়ের চিকিৎসার জন্য সিএনজি অটোরিকশায় করে রংপুর মেডিকেলে নিয়ে এসেছিলাম গত বুধবার। ডাক্তার বলেছিলে শনিবারে নিয়ে আসতে। আজকে আবারও নিয়ে আসলাম। গত বুধবার যেখানে সিএনজি ভাড়া নিয়েছে ৬০০ টাকা, সেই সিএনজি ভাড়া আজকে আমার কাছে নিল ৯০০ টাকা। সকালে হাতীবান্ধায় স্ট্যান্ডে ১ ঘণ্টা লেট করছি। বাধ্য হয়ে ৫০০ টাকার ভাড়া ৯০০ টাকা দিয়ে আসলাম। 

শুক্রবার রাতে সরকার জ্বালানি তেলের নতুন মূল্য নির্ধারণ করেছে। রাত ১২টা থেকে এই নতুন দাম কার্যকর হয়। এখন ডিজেল ও কেরোসিনের খুচরা মূল্য প্রতি লিটারে ১১৪ টাকা, পেট্রোল ১৩০ ও অকটেন ১৩৫ টাকা। লিটারে ৩৪ থেকে ৪৬ টাকা বেড়েছে তেলের দাম।

জ্বালানি তেল সম্পর্কিত আরও পড়ুন:

ইফতারসামগ্রীর দাম কমানোর খবর জানাতে মাইকিং

রংপুর বিভাগ: অন্যদের দুর্বলতায় জামায়াতের উত্থান

‘ম্যাডাম ঘুষ খায় না, সেটা আমি জানি না, এটা আমারই দোষ’

পীরগঞ্জে ব্যালট উদ্ধার, ইউএনওর গাড়িতে হামলা-ভাঙচুর

বেরোবিতে রাজনীতি নিষিদ্ধ সত্ত্বেও শিবিরের কমিটি ঘোষণা

মসজিদের ইমাম থেকে সংসদে পীরগঞ্জের নুরুল আমিন

রংপুরের ২টি আসনে ভোট পুনর্গণনার দাবিতে বিএনপির বিক্ষোভ

রংপুর-৫ আসন: জামানত হারালেন ৮ প্রার্থী

রংপুর-৪ আসনে ভোট পুনর্গণনার দাবিতে অবরোধ, পোস্ট দিয়ে পাল্টা অভিযোগ আখতারের

রংপুরে এনসিপির নেতা-কর্মীদের বাড়িঘরে হামলা, ভাঙচুর ও মারধরের অভিযোগ