হোম > সারা দেশ > রংপুর

ঠাঁই নেই রংপুরের কালেক্টরেট মাঠে

রাশেদ নিজাম, রংপুর থেকে

দুপুর ২টায় বিএনপির সমাবেশ শুরু হওয়ার কথা থাকলেও সকাল থেকেই পূর্ণ হয়ে গেছে রংপুরের কালেক্টরেট ঈদগাঁও মাঠের সমাবেশস্থল। সকাল থেকে বিভিন্ন মিছিলের মাধ্যমে দলটির নেতা-কর্মীরা সমাবেশস্থলে অবস্থান নিয়েছেন। পরিবহন ধর্মঘট থাকলেও হেঁটে দলবল নিয়ে, শত শত ব্যাটারিচালিত অটোরিকশা, মোটরসাইকেল, ভ্যানে করে সমাবেশস্থলে উপস্থিত হয়েছেন তাঁরা।

যাঁরা দুই দিন আগে থেকেই এই বিভাগীয় সমাবেশে যোগ দেওয়ার জন্য আশপাশে ছিলেন, তাঁরা সকাল সকাল চলে এসেছেন মাঠে।

দুপুর পৌনে ১২টায় সমাবেশস্থলে গিয়ে দেখা গেছে, মঞ্চে এ জেড এম জাহিদ, আসাদুল হাবীব দুলুসহ বিএনপির নেতারা এরই মধ্যে উপস্থিত হয়েছেন। মাইকে ঘোষণার মধ্য দিয়ে তাঁরা জনস্রোতকে বরণ করে নিচ্ছেন।

লালমনিরহাটের পাটগ্রাম থেকে সমাবেশে যোগ দিতে আসা আনছার আলী (৬০) আজকের পত্রিকাকে বলেন, ‘রোদ-বৃষ্টি কিছুই না। বর্তমান সরকার গরিব মানুষের যে হাল করেছে, দ্রব্যমূল্য দফায় দফায় বাড়াচ্ছে। দ্রব্যমূল্য যাতে কমে, সে জন্যই আজ এই সমাবেশে এসেছি।’

সমাবেশের মঞ্চে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জন্য একটি ফাঁকা আসন রাখা হয়েছে। বিএনপির সব সমাবেশেই এমনটি রাখা হয়েছে। বিএনপি নেতারা বলছেন, অন্যায়ভাবে খালেদা জিয়াকে বন্দী করে রেখেছে সরকার। তিনি মুক্ত থাকলে এখানে উপস্থিত থাকতেন। তাই আসন ফাঁকা রাখা হয়েছে। 

রংপুরে বিএনপির বিভাগীয় গণসমাবেশের আগে শুক্রবার থেকে দুই দিনের জন্য পরিবহন ধর্মঘটের ডাক দেয় জেলা মোটর মালিক সমিতি। এ কারণে সাধারণ মানুষ দুর্ভোগে পড়লেও বিএনপির কর্মীরা দলেবলে নানা উপায়ে সমাবেশস্থলে আসেন। পথে তাঁদের কোথাও কোনো বাধা দেওয়া হয়নি বলেও জানান তাঁরা।

নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, খালেদা জিয়ার মুক্তিসহ নানা দাবিতে বিএনপি দেশের প্রতিটি বিভাগীয় শহরে গণসমাবেশ করছে। এর ধারাবাহিকতায় আজ শনিবার রংপুর কালেক্টরেট ঈদগাহ মাঠে বিএনপির চতুর্থ গণসমাবেশ হচ্ছে। এর আগে গত ৮ অক্টোবর চট্টগ্রামে, ১৫ অক্টোবর ময়মনসিংহে ও ২২ অক্টোবর খুলনায় সমাবেশ করেছে দলটি।

সমাবেশ সম্পর্কিত আরও পড়ুন:

পদোন্নতিতে বৈষম্যের প্রতিবাদে বেরোবি কর্মকর্তাদের কর্মবিরতি, প্রশাসনের আশ্বাসে স্থগিত

ধরলা নদীতে ডুবে নিখোঁজ সহোদর, ২৮ ঘণ্টা পর ভেসে উঠল বড় ভাইয়ের লাশ

রমেক হাসপাতাল: রোগীর অসহায়ত্বের সুযোগে অ্যাম্বুলেন্স ভাড়া-বাণিজ্য

রোগী জিম্মি করে ভাড়া আদায়, রমেক হাসপাতালে অ্যাম্বুলেন্স সিন্ডিকেটের ৭ সদস্য গ্রেপ্তার

রংপুরের পীরগঞ্জে ৪৫০ ফুট পতাকা নিয়ে আর্জেন্টিনা সমর্থক গোষ্ঠীর শোভাযাত্রা

পীরগাছায় এক দিনের ব্যবধানে আবারও পুকুরে ডুবে প্রাণ গেল দুই শিশুর

থানায় স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে রক্তাক্ত করার অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার

‘মদ্যপানে বিষক্রিয়ায়’ ৩ জনের পর আজ আরও একজনের মৃত্যু

মিঠাপুকুরে বিষাক্ত মদ্যপানে ৩ জনের মৃত্যু, হাসপাতালে আরও ১ জন

রেললাইনে যুবকের মাথাবিহীন মরদেহ, চিরকুটে লেখা ‘আমার মৃত্যুর জন্য আমি নিজে দায়ী’