হোম > সারা দেশ > রাজবাড়ী

রাজবাড়ীতে দুর্বৃত্তের গুলিতে ১৩ মামলার আসামি নিহত

রাজবাড়ী প্রতিনিধি

নিহত পিয়ারুল সরদার। ছবি: সংগৃহীত

রাজবাড়ী শহরে পিয়ারুল সরদার (২৮) নামের এক যুবককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ শুক্রবার (১৬ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শহরের সজ্জনকান্দা মধ্যপাড়া মসজিদসংলগ্ন রাজনের দোকান এলাকায় এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধ অবস্থায় পিয়ারুলকে রাজবাড়ী সদর হাসপাতালে নেওয়া হলে জরুরি বিভাগের চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। হাসপাতাল সূত্রে জানা গেছে, তাঁর বুকে দুটি গুলির ক্ষত ছিল।

নিহত পিয়ারুল সরদার রাজবাড়ী সদর উপজেলার রামকান্তপুর ইউনিয়নের বড় মুরারীপুর গ্রামের হারুন সরদারের ছেলে।

পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা যায়, আজ সন্ধ্যায় পিয়ারুলকে লক্ষ্য করে গুলি ছোড়ে দুর্বৃত্তরা। এতে তিনি গুরুতর আহত হন। পরে তাঁকে উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

রাজবাড়ী সদর হাসপাতালের জরুরি বিভাগে দায়িত্বে থাকা চিকিৎসক অনিক কুমার মণ্ডল বলেন, ‘রাত ৮টার দিকে গুলিবিদ্ধ পিয়ারুলকে হাসপাতালে আনা হয়। ইসিজি করার পর তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।’

পুলিশ জানায়, পিয়ারুলের বিরুদ্ধে অস্ত্র, মাদক, ডাকাতি ও হত্যাসহ বিভিন্ন অভিযোগে ১৩টি মামলা রয়েছে। এসব মামলায় তিনি একাধিকবার গ্রেপ্তারও হয়েছেন। সর্বশেষ চলতি বছরের ৪ ফেব্রুয়ারি জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। পরে তিনি জামিনে মুক্তি পান।

রাজবাড়ীর পুলিশ সুপার মীর মনির হোসেন বলেন, হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তারে পুলিশের কয়েকটি দল কাজ করছে। হত্যার কারণ উদ্‌ঘাটন ও জড়িতদের শনাক্তে তদন্ত চলছে। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি।

আরও এক মামলায় গ্রেপ্তার সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী

দৌলতদিয়া যৌনপল্লিতে ৬০ বোতল মদসহ নারী আটক

রাজবাড়ীতে প্রায় কোটি টাকার ইয়াবাসহ গ্রেপ্তার ৩

রাজবাড়ীতে অস্ত্র-গুলিসহ যুবক আটক

পদ্মায় নৌকাবাইচের ফাইনালে সংঘর্ষ, ডুবল নৌকা, আহত ১৭

রাজবাড়ীতে বস্তাবন্দী মরদেহ উদ্ধারের ঘটনায় গ্রেপ্তার ৩

রাজবাড়ীতে আমবাগান থেকে ৪২টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার

দৌলতদিয়া ফেরিঘাটে ৩ শতাধিক পণ্যবাহী ট্রাকের সারি

তীব্র স্রোত ও নাব্যতা-সংকটে পদ্মায় ফেরি চলাচল ব্যাহত

রাজবাড়ীতে মেয়েকে ধর্ষণের দায়ে বাবার যাবজ্জীবন