হোম > সারা দেশ > নরসিংদী

নরসিংদীতে জেল পলাতক ৩৩১ কয়েদির আত্মসমর্পণ, ৩৯ অস্ত্র উদ্ধার

নরসিংদী প্রতিনিধি

নরসিংদীর জেলা কারাগার থেকে পালিয়ে যাওয়া ১৩৮ কয়েদি আদালতে আত্মসমর্পণ করেছেন। আজ বুধবার বেলা ২টা পর্যন্ত কয়েদিরা তাঁদের স্ব স্ব আইনজীবীর মাধ্যমে আদালতে আত্মসমর্পণ করেন। এ নিয়ে গত তিন দিনে জেলায় ৩৩১ কয়েদি আত্মসমর্পণ করলেন। 

আদালতে আত্মসমর্পণের বিষয়টি নিশ্চিত করেছেন জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নজরুল ইসলাম রিপন। 

আত্মসমর্পণ করা ৩৩১ জন কয়েদির মধ্যে গত সোমবার আদালতে ৫ জন, মঙ্গলবার আদালতে ১২৮ জন ও বুধবার ১৩৮ জন কয়েদি আত্মসমর্পণ করেন। এ ছাড়া জেলার ৭টি থানায়ও আত্মসমর্পণ করেন আরও ৬০ জন কয়েদি। 

জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নজরুল ইসলাম রিপন দুপুরে জানান, আজ বেলা ২টা পর্যন্ত আত্মসমর্পণ নেওয়া হয়। এ সময় হত্যা মামলার সাজাপ্রাপ্ত কয়েদিসহ বিভিন্ন মামলার কয়েদিরা আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে আদালতে আত্মসমর্পণ করেন। নতুন করে তাঁদের বিরুদ্ধে কোনো মামলা দেওয়া হয়নি। পরবর্তী নির্দেশনা পেলে আরও যাঁরা আত্মসমর্পণ করতে আসবেন, নেওয়া হবে। 

এদিকে নরসিংদীর পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান জানান, কারাগারে হামলার ঘটনায় এ পর্যন্ত ১০২ জনকে গ্রেপ্তার, ১ হাজার ৮৫টি গুলি ও ৩৯টি অস্ত্র উদ্ধার করা হয়েছে। জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তার অভিযান চলমান রয়েছে। 

১৯ জুলাই (শুক্রবার) বিকেলে সহিংসতার সময় নরসিংদী জেলা কারাগারের মূল ফটক ভেঙে বন্দীরা পালিয়ে যান। পরে পলাতক কয়েদিরা আত্মসমর্পণ না করলে জেল পলায়ন, হামলা, লুটপাট, ভাঙচুরসহ বিভিন্ন মামলার আসামি করা হবে বলে জেলা ম্যাজিস্ট্রেটের পক্ষ হতে মাইকিং করা হয়।

আরও পড়ুন—

রায়পুরায় ৭০ কেজি গাঁজাসহ মাইক্রোবাস জব্দ, আটক ১

নিখোঁজের চার দিন পর নদে মিলল অটোরিকশাচালকের মরদেহ

ফ্যাসিস্ট সরকারের দোসররা বিভিন্ন জায়গায় ঘাপটি মেরে বসে আছে: খায়রুল কবির খোকন

নরসিংদীতে ডেঙ্গু আক্রান্ত হয়ে প্রাণ গেল কলেজশিক্ষকের

দুই অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ১, শিশুসহ আহত ১১

রায়পুরায় ‘মাদকাসক্ত’ ছেলেকে হাত-পা বেঁধে কুপিয়ে হত্যা, বাবা পলাতক

দুর্গাপূজাকে কেন্দ্র করে ফ্যাসিস্টের দোসররা রাজনৈতিক ফায়দা লোটার চেষ্টায়: খায়রুল কবির খোকন

রায়পুরায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, শিক্ষার্থীদের অংশগ্রহণে অগ্নিনির্বাপণ মহড়া

সতিনকে ফাঁসাতে আড়াই বছরের সন্তানকে হত্যা, আদালতে মায়ের জবানবন্দি

দৌড়বিদদের অনুপ্রেরণা ৭৪ বছরের খবির উদ্দিন