হোম > সারা দেশ > নরসিংদী

রায়পুরায় পানিতে ডুবে আরও ২ শিশুর মৃত্যু, ২৪ ঘণ্টায় ৬টি

রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি 

রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। ছবি: আজকের পত্রিকা

নরসিংদীর রায়পুরায় বিলে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই কন্যাশিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে মাত্র ২৪ ঘণ্টার ব্যবধানে উপজেলার দুটি পৃথক ঘটনায় পানিতে ডুবে ছয় শিশুর প্রাণহানি হলো।

আজ শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার শ্রীনগর ইউনিয়নের ভেলুয়ারচর পূর্বপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত শিশুরা হলো ভেলুয়ারচর পূর্বপাড়া এলাকার নুরুজ্জামানের মেয়ে জান্নাতী আক্তার (৮) ও চরসুবুদ্ধি ইউনিয়নের আব্দুল্লাহপুর এলাকার সাদ্দাম মিয়ার মেয়ে লামিয়া আক্তার রিতা (৭)। জান্নাতী স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী এবং লামিয়া স্থানীয় একটি মাদ্রাসার শিক্ষার্থী ছিল।

পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, পরিবারের সদস্যদের সঙ্গে একটি বিয়ের অনুষ্ঠানে নানাবাড়িতে বেড়াতে এসেছিল লামিয়া। পরে স্থানীয় শিশু জান্নাতীর সঙ্গে বাড়ির পাশের একটি বিলে গোসল করতে নামে। একপর্যায়ে সাঁতার না জানায় তারা দুজনই পানিতে তলিয়ে যায়। বিষয়টি টের পেয়ে স্থানীয় বাসিন্দারা খোঁজাখুঁজির পর তাদের উদ্ধার করে দ্রুত রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

নিহত জান্নাতীর দাদা আবুল কালাম জানান, তাঁর নাতনি ও বেড়াতে আসা আরেকটি শিশু একসঙ্গে বিলে গোসল করতে নেমেছিল। সেখানেই তারা পানিতে ডুবে মারা যায়।

রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক শীলা বলেন, দুপুর ১২টার দিকে পানিতে ডুবে যাওয়া দুই শিশুকে হাসপাতালে আনা হয়। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই তাদের মৃত্যু হয়েছিল।

আগের দিনও প্রাণ যায় ৪ শিশুর

এর আগে গতকাল বৃহস্পতিবার উপজেলার বড়কান্দা এলাকায় খালের পানিতে ডুবে চার কন্যাশিশুর মৃত্যু হয়। মাত্র এক দিনের ব্যবধানে রায়পুরায় পানিতে ডুবে ছয় শিশুর প্রাণহানির ঘটনা ঘটেছে, যা এলাকায় গভীর শোকের সৃষ্টি করেছে।

রায়পুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুদ রানা বলেন, এক দিনের ব্যবধানে উপজেলার দুটি পৃথক স্থানে ছয় শিশুর পানিতে ডুবে মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে অভিভাবকদের আরও সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।

রায়পুরায় ৭০ কেজি গাঁজাসহ মাইক্রোবাস জব্দ, আটক ১

নিখোঁজের চার দিন পর নদে মিলল অটোরিকশাচালকের মরদেহ

ফ্যাসিস্ট সরকারের দোসররা বিভিন্ন জায়গায় ঘাপটি মেরে বসে আছে: খায়রুল কবির খোকন

নরসিংদীতে ডেঙ্গু আক্রান্ত হয়ে প্রাণ গেল কলেজশিক্ষকের

দুই অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ১, শিশুসহ আহত ১১

রায়পুরায় ‘মাদকাসক্ত’ ছেলেকে হাত-পা বেঁধে কুপিয়ে হত্যা, বাবা পলাতক

দুর্গাপূজাকে কেন্দ্র করে ফ্যাসিস্টের দোসররা রাজনৈতিক ফায়দা লোটার চেষ্টায়: খায়রুল কবির খোকন

রায়পুরায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, শিক্ষার্থীদের অংশগ্রহণে অগ্নিনির্বাপণ মহড়া

সতিনকে ফাঁসাতে আড়াই বছরের সন্তানকে হত্যা, আদালতে মায়ের জবানবন্দি

দৌড়বিদদের অনুপ্রেরণা ৭৪ বছরের খবির উদ্দিন