হোম > সারা দেশ > নরসিংদী

নরসিংদীতে সাংবাদিক গুলিবিদ্ধ

রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি

নরসিংদীর রায়পুরায় এক সাংবাদিককে হাতুড়ি দিয়ে পিটিয়ে ও গুলি করেছে সন্ত্রাসীরা। আজ মঙ্গলবার দুপুরে উপজেলার পৌর শ্রীরামপুর বাজার এলাকায় এই ঘটনা ঘটে। 

আহত সাংবাদিকের নাম মনিরুজ্জামান মনির। তিনি দৈনিক দেশ রূপান্তর পত্রিকার রায়পুরা উপজেলা প্রতিনিধি ও উপজেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতির দায়িত্বে আছেন। মনিরুজ্জামান মেথিকান্দা গ্রামের নুর মোহাম্মদের ছেলে। 

স্থানীয়রা জানান, মনিরুজ্জামান বাজার থেকে পেশাগত দায়িত্ব পালন শেষে রায়পুরা উপজেলা পরিষদের দিকে ফিরছিলেন। এ সময় পৌর শ্রীরামপুর বাজার এলাকায় পূর্ব থেকে ওত পেতে থাকা সন্ত্রাসীরা মনিরকে প্রথমে হাতুড়ি দিয়ে পিটানোসহ কুপিয়ে ও পরে গুলি করে পালিয়ে যায়। পরে তাঁর চিৎকারে আশপাশের লোকজন এসে উদ্ধার করে। সেনাবাহিনীর সহায়তায় তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠায়। 

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক কর্মকর্তা (আরএমও) রঞ্জন কুমার বর্মন বলেন, মনিরুজ্জামানের হাতে ও পায়ে গুলি লেগেছে। মাথায়ও গুরুতর আঘাত আছে। অবস্থা আমাদের অনুকূলে না থাকায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠিয়েছি। 

এ ঘটনার সময় রায়পুরা থানা-পুলিশের কোনো তৎপরতা না থাকায় সার্বিক সহযোগিতা করেছে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা। সেনাবাহিনীর দল হাসপাতালে গিয়ে আহত সাংবাদিক মনিরুজ্জামানের খোঁজ নেন ও রায়পুরা শহরে নিরাপত্তা জোরদার করেন। স্থানীয় সাংবাদিকদের অভিযোগ, হত্যার উদ্দেশ্যেই এই ঘটনা ঘটানো হয়েছে। 

এ ঘটনায় নরসিংদী জেলা ও উপজেলার সাংবাদিক সংগঠনের নেতারা তীব্র নিন্দা জানিয়ে অনতিবিলম্বে সন্ত্রাসীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানান।

নিখোঁজের চার দিন পর নদে মিলল অটোরিকশাচালকের মরদেহ

ফ্যাসিস্ট সরকারের দোসররা বিভিন্ন জায়গায় ঘাপটি মেরে বসে আছে: খায়রুল কবির খোকন

নরসিংদীতে ডেঙ্গু আক্রান্ত হয়ে প্রাণ গেল কলেজশিক্ষকের

দুই অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ১, শিশুসহ আহত ১১

রায়পুরায় ‘মাদকাসক্ত’ ছেলেকে হাত-পা বেঁধে কুপিয়ে হত্যা, বাবা পলাতক

দুর্গাপূজাকে কেন্দ্র করে ফ্যাসিস্টের দোসররা রাজনৈতিক ফায়দা লোটার চেষ্টায়: খায়রুল কবির খোকন

রায়পুরায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, শিক্ষার্থীদের অংশগ্রহণে অগ্নিনির্বাপণ মহড়া

সতিনকে ফাঁসাতে আড়াই বছরের সন্তানকে হত্যা, আদালতে মায়ের জবানবন্দি

দৌড়বিদদের অনুপ্রেরণা ৭৪ বছরের খবির উদ্দিন

ইউপি নির্বাচনে প্রার্থী না হতে হুমকি, যুবদল নেতার বাড়ির ফটকে কাফনের কাপড়-আগরবাতি