হোম > সারা দেশ > নরসিংদী

সব উপজেলা হাসপাতালে কিডনি ডায়ালাইসিসের ব্যবস্থা হবে: স্বাস্থ্যমন্ত্রী

নরসিংদী প্রতিনিধি

অনুষ্ঠানে কৃষি উপকরণ বিতরণ করে স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন। ছবি: আজকের পত্রিকা

স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বলেছেন, আগামী ছয় মাসের মধ্যে দেশের সব ৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালকে ১০০ শয্যায় উন্নীত করা হবে। একই সঙ্গে দেশের প্রতিটি উপজেলা হাসপাতালে ১০ শয্যার কিডনি ডায়ালাইসিস ইউনিট স্থাপন করা হবে, যাতে কিডনি রোগীদের চিকিৎসার জন্য ঢাকামুখী হতে না হয়।

শুক্রবার (৩ জুলাই) বিকেলে নরসিংদীর মনোহরদী উপজেলা পরিষদ প্রাঙ্গণে কৃষকদের মধ্যে বীজ, লেবুর চারা ও সার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, জনগণের স্বাস্থ্যসেবার মানোন্নয়নের পাশাপাশি সার্বিক জনকল্যাণ নিশ্চিত করতে সরকার সমন্বিতভাবে কাজ করছে। স্বাস্থ্য খাতের পাশাপাশি জনগণের প্রয়োজনীয় বিভিন্ন খাতে উন্নয়ন কার্যক্রম চলমান রয়েছে। ভবিষ্যতেও সেলাই মেশিন, হুইলচেয়ারসহ বিভিন্ন ধরনের মানবিক সহায়তা প্রদান অব্যাহত থাকবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা এম এ মুহাইমিন আল জিহানের সভাপতিত্বে অনুষ্ঠানে জেলা বিএনপির সহসভাপতি সরদার তোফাজ্জল হোসেন লিয়াকত, উপজেলা বিএনপির সদস্যসচিব আমিনুর রহমান সরকার দোলন, সহকারী কমিশনার (ভূমি) সাজিব মিয়া, মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহাঙ্গীর বাদশাসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

আজীবন বিএনপি করে মরতে চান আ.লীগ নেতা

মাধবদীতে কিশোরী ও প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ, অভিযুক্ত পলাতক

নরসিংদীতে নিখোঁজ শিশুর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নিখোঁজের ৩ দিন পর ৭ বছরের শিশুর অর্ধগলিত মরদেহ উদ্ধার

ভাগাড় থেকে যুবকের মরদেহ উদ্ধার

নরসিংদীতে গ্রাম থেকে শহরে মাদকের ভয়াবহ বিস্তার, বাড়ছে চুরি-ছিনতাই

কুকুরের গলায় ইট বেঁধে নদীতে ফেলার ঘটনায় আরও একজন গ্রেপ্তার

প্রশাসনকে নিরপেক্ষ থেকে জনকল্যাণে কাজ করতে হবে: মঈন খান

কুকুরের গলায় ইট বেঁধে সেতু থেকে নদীতে নিক্ষেপ, যুবককে গ্রেপ্তার

পুকুর থেকে উদ্ধার নিখোঁজ অটোচালকের মরদেহ