হোম > সারা দেশ > মুন্সীগঞ্জ

সিরাজদিখানে পৃথক স্থান থেকে দুই মরদেহ উদ্ধার

মুন্সিগঞ্জ প্রতিনিধি

প্রতীকী ছবি

মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলায় পৃথক দুটি স্থান থেকে অজ্ঞাতনামা যুবক ও অটোরিকশাচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার বিকেলে উপজেলার নিমতলা রেলস্টেশন এলাকা থেকে অজ্ঞাতনামা এক যুবকের মরদেহ উদ্ধার করে রেলওয়ে পুলিশ।

স্থানীয়দের ভাষ্য, দুপুরে রেললাইনের পাশে মরদেহটি পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন তাঁরা। পরে ঢাকা রেলওয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

ঢাকা রেলওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. কাইয়ুম আলী বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ট্রেনে কাটা পড়ে ওই যুবকের মৃত্যু হয়েছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।’

একই দিন বিকেলে সিরাজদিখান উপজেলার দক্ষিণ লতব্দী গ্রামে সড়কের পাশ থেকে নুরুল ইসলাম (৬৫) নামে এক অটোরিকশাচালকের মরদেহ উদ্ধার করে পুলিশ। তিনি উপজেলার বাসাইল ইউনিয়নের চরগুলগলিয়া গ্রামের বাসিন্দা।

সিরাজদিখান থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. হাবিবুর রহমান বলেন, ‘দুপুরে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের শ্রীনগর উপজেলার হাসাড়া এলাকায় সড়ক দুর্ঘটনায় নুরুল ইসলাম গুরুতর আহত হন এবং তাঁর অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়।’

পুলিশ কর্মকর্তা আরও বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুর্ঘটনার পর অজ্ঞাতনামা ব্যক্তিরা হাসপাতালে নেওয়ার উদ্দেশ্যে গাড়িতে তুলেছিলেন। পথেই মৃত্যু হলে ঝামেলা এড়াতে মরদেহটি সড়কের পাশে ফেলে রেখে যান। মরদেহটি বর্তমানে পুলিশের হেফাজতে রয়েছে।’

স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে গাছ ভেঙে পড়ল অ্যাম্বুলেন্সের ওপর, কয়েক ঘণ্টা বন্ধ সড়ক

মুন্সিগঞ্জে পদ্মার ভাঙনরোধে টেকসই বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন

ভাঙনকবলিত কান্দারবাড়ি পরিদর্শনে এমপি আজাদ, নদীভাঙন রোধ ও দিঘীরপাড় সেতুর আশ্বাস

ইছামতী নদী থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার

শ্রীনগরে রেললাইনের পাশ থেকে নারীর মরদেহ উদ্ধার

স্ত্রীকে জমিজমা লিখে না দেওয়ায় ব্যবসায়ী খুন, ৫২ দিন পর লাশ উদ্ধার

সিরাজদিখানে রাস্তার পাশে যুবকের মরদেহ উদ্ধার

আত্মীয়ের রান্নাঘরের মাটির ১০ ফুট নিচে বৃদ্ধের মরদেহ

সিরাজদিখানে অনুমোদনহীন আবাসন প্রকল্পকে জরিমানা

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে মধ্যরাতে চলন্ত যাত্রীবাহী বাসে আগুন