হোম > সারা দেশ > মুন্সীগঞ্জ

সিরাজদিখানে ঘুড়ি খেলতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে শিশুর মৃত্যু

মুন্সিগঞ্জ প্রতিনিধি

প্রতীকী ছবি

মুন্সিগঞ্জের সিরাজদিখানে বিদ্যুতের তারে আটকে থাকা ঘুড়ি নামাতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে সিদু বর্মণ (১০) নামে এক শিশু মারা গেছে। আজ শনিবার (৭ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে উপজেলার শেখরনগর ইউনিয়নের বরম বাজারসংলগ্ন বর্মণপাড়ায় এ দুর্ঘটনা ঘটে।

সিদু বরম গ্রামের জীবন বর্মণের ছেলে।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, বাড়ির পাশে খেলার সময় সিদুর ঘুড়িটি একটি বৈদ্যুতিক তারে আটকে যায়। পরে ঘুড়িটি নামাতে সে একটি লোহার রড দিয়ে তারে স্পর্শ করে। এতে সঙ্গে সঙ্গে বিদ্যুতায়িত হয়ে গুরুতর আহত হয় সে। পরে পরিবারের সদস্য ও স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

পল্লী বিদ্যুৎ সমিতির নিমতলা অফিসের ইনচার্জ এ জি এম আরিফ বলেন, খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে লোক পাঠানো হয়েছে। বর্তমানে ওই এলাকায় বিদ্যুৎ সংযোগ স্বাভাবিক রয়েছে।

শেখরনগর তদন্ত কেন্দ্রের ইনচার্জ (আইসি) সানজিত বলেন, দুর্ঘটনার খবর পেয়ে হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ঘরে উঁকি দেওয়ার অভিযোগ এনে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা, আটক ১

পদ্মায় গোসলে নেমে নিখোঁজ স্কুলছাত্র আরাফাতের মরদেহ উদ্ধার

টঙ্গিবাড়ীতে লবণ ছিটিয়ে আলু নষ্ট, কৃষকের আহাজারি

১০ টাকা কেজি গরুর মাংস পেয়ে খুশি ৫২৩টি অসচ্ছল পরিবার

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বিকল ট্রাকে মোটরসাইকেলের ধাক্কা

মুন্সিগঞ্জে হোটেল ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

পদ্মা সেতুতে ঈদযাত্রার দ্বিতীয় দিনেও যান চলাচল স্বাভাবিক

মুন্সিগঞ্জে অস্ত্র, গুলিসহ গ্রেপ্তার ৩

মুন্সিগঞ্জে ট্রাকচাপায় অটোরিকশার যাত্রী নিহত, চালককে গণপিটুনি

মুন্সিগঞ্জ সিভিল সার্জন অফিসে ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল, স্টেনোটাইপিস্টকে শোকজ