হোম > সারা দেশ > কিশোরগঞ্জ

ভৈরবে দুর্ঘটনা: মালবাহী ট্রেনের চালক, সহকারী ও পরিচালককে বরখাস্ত

নাজমুল হাসান সাগর, ভৈরব (কিশোরগঞ্জ) থেকে

কিশোরগঞ্জের ভৈরবে যাত্রীবাহী ও মালবাহী ট্রেনের সংঘর্ষে এখন পর্যন্ত ১৭ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। আহত হয়েছেন প্রায় একশ। সোমবার (২৩ অক্টোবর) বিকেল পৌনে ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে। 

রেলওয়ে সংশ্লিষ্টরা প্রাথমিকভাবে জানিয়েছেন, কনটেইনারবাহী ট্রেনটি সিগন্যাল অমান্য করে স্টেশনে ঢোকার কারণেই এ দুর্ঘটনা ঘটেছে। 

বাংলাদেশ রেলওয়ে পূর্ব বিভাগের চিফ অপারেটিং সুপারিনটেনডেন্ট মো. শহিদুল ইসলাম বলেছেন, ‘প্রাথমিকভাবে জানা গেছে, মালবাহী ট্রেনটি সিগন্যাল অমান্য করে স্টেশনে ঢুকে পড়ে। যার কারণে এ দুর্ঘটনা ঘটে। এরই মধ্যে চালক, সহকারী চালক এবং ট্রেনের পরিচালককে সাময়িক বরখাস্ত করা হয়েছে।’ 

এদিকে দুর্ঘটনার কারণ উদ্ঘাটনে দুটি তদন্ত কমিটি করেছে রেলওয়ে বিভাগ। আগামী তিন কার্যদিবসের মধ্যে তদন্ত কমিটিকে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। 

ঢাকা বিভাগীয় ৪ সদস্যের তদন্ত কমিটির নেতৃত্বে থাকছেন—ঢাকার বিভাগীয় পরিবহন কর্মকর্তা। সদস্য হিসেবে থাকবেন—বিভাগীয় মেকানিক্যাল ইঞ্জিনিয়ার লোকোমোটিভ, বিভাগীয় প্রকৌশলী–১ এবং বিভাগীয় সিগন্যাল ও টেলিকমিউনিকেশন প্রকৌশলী। 

অন্যদিকে চট্টগ্রাম বিভাগেও একটি ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির নেতৃত্বে আছেন রেলের চিফ অপারেটিং সুপারিনটেনডেন্ট (সিওপিএস) মো. শহিদুল ইসলাম। কমিটিতে সদস্য হিসেবে থাকছেন চিফ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার মোহাম্মদ জাকির হোসেন, চিফ ইঞ্জিনিয়ার আরমান হোসেন, সিএসপি তুষার এবং চিফ মেডিকেল অফিসার আহাদ আলী সরকার।

আরও পডুন:

খাল আটকে ফিশারি, ডুবেছে ধানের খেত

পাকুন্দিয়ায় সংঘর্ষের পর পুলিশের সাঁড়াশি অভিযান: গ্রেপ্তার ১৩, দুই গ্রাম পুরুষশূন্য

ফুটবল খেলা নিয়ে সংঘর্ষে ওসিসহ আহত ২৪, বাড়িঘর ভাঙচুর

টানা ৭২ ঘণ্টা বিদ্যুৎহীন কিশোরগঞ্জ: অচল জনজীবন, নষ্ট হচ্ছে খাবার

ভুল তথ্য দিয়ে বিদ্যুৎ বন্ধ, অভিযোগ পিডিবি কর্মকর্তার বিরুদ্ধে

কিশোরগঞ্জে মাসব্যাপী শিল্প ও বাণিজ্য মেলা শুরু

পলিথিনে মোড়ানো নবজাতক উদ্ধার, পরদিন হাসপাতালে মৃত্যু

কিশোরগঞ্জে জমির বিরোধে ফার্নিচার মিস্ত্রিকে পিটিয়ে হত্যা

বাজিতপুরে ট্রাক নদীতে, পথচারীর মৃত্যু

কিশোরগঞ্জে হামের প্রাদুর্ভাব: তিন মাসে আক্রান্ত আড়াই শতাধিক, হাসপাতালে ৭৭