হোম > সারা দেশ > খুলনা

খুলনায় দুর্ধর্ষ সন্ত্রাসী জাকির শেখের ছেলে গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, খুলনা

গ্রেপ্তার চারজন। ছবি: সংগৃহীত

খুলনায় চার মামলার আসামি ওয়াজিদ ইসলাম রাকিব (৩২) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে খুলনা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গতকাল রোববার গভীর রাতে তাঁকে নগরীর বৈকালী এলাকার একটি বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার রাকিব বৈকালী এলাকার দুর্ধর্ষ সন্ত্রাসী জাকির শেখের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রের বরাতে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল দিবাগত রাত ১টার দিকে শ্বশুরবাড়ি থেকে রাকিবকে গ্রেপ্তার করা হয়। তাঁর বিরুদ্ধে অবৈধ আগ্নেয়াস্ত্র রাখাসহ চারটি মামলা রয়েছে। রাকিব ও তাঁর বাবা জাকির শেখ নগরীর খালিশপুর থানার বৈকালী, বয়রা ও মুজগুন্নী এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেছেন। বহুদিন ধরে বাবা ও ছেলে মিলে কিশোর গ্যাং নিয়ে চাঁদাবাজি, মাদক, জমি দখল, ছিনতাই, ডাকাতিসহ নানা সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে আসছেন। রাকিব ও তাঁর কিশোর গ্যাংয়ের সদস্যরা দায়িত্বরত পুলিশ কর্মকর্তার ওপরও হামলা করেছে। ছেলে-বাবার ভয়ে এলাকার মানুষ মুখ খুলতে পারেন না। রাকিব ও তাঁর বাবা জাকিরের বিরুদ্ধে খালিশপুর ও সোনাডাঙ্গা থানায় হত্যা, অবৈধ আগ্নেয়াস্ত্র রাখাসহ বিভিন্ন অপরাধে অন্তত ১৫টি মামলা রয়েছে।

খুলনা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) উপপুলিশ কমিশনার মো. আহাদুজ্জামান বলেন, রাকিব একটি সন্ত্রাসী গ্রুপের সঙ্গে জড়িত। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি জানিয়েছেন, তাঁর কাছে একটি আগ্নেয়াস্ত্র ছিল। দেড়-দুই মাস আগে সেটি তাঁর এক সহযোগী নিয়ে গেছেন। রাকিবকে গ্রেপ্তারের পর সেই সহযোগীকে গ্রেপ্তার করে অস্ত্রটি উদ্ধারের চেষ্টা করা হচ্ছে।

খুলনায় শীর্ষ সন্ত্রাসী ‘গ্রেনেড বাবুর’ ৩ সহযোগী গ্রেপ্তার

খুলনায় যুবককে গুলি করে হত্যা

খুলনায় হত্যা মামলায় তিনজনের মৃত্যুদণ্ড

খুলনায় ভরদুপুরে যুবককে গুলি ও কুপিয়ে জখম

খুলনায় রিভলবারসহ টাইগার গ্রুপের সদস্য রবিউল গ্রেপ্তার

খুলনায় দৃষ্টিপ্রতিবন্ধী রাশিদা বেগম হত্যা মামলায় ৫ জনের যাবজ্জীবন

কেশবপুরে বাসচাপায় বীর মুক্তিযোদ্ধার মৃত্যু

অপরাধীর বিরুদ্ধে ব্যবস্থা নিতে রাজনৈতিক দল বিবেচনা করা হবে না: খুলনার ডিআইজি

খুলনায় বাসের টিকিট কালেক্টরের অর্ধগলিত মরদেহ উদ্ধার

ভাঙছে উপকূলের ঢাল সুন্দরবন