হোম > সারা দেশ > ঝিনাইদহ

ঝিনাইদহে ছাত্রলীগের ২ নেতাকে সেনাবাহিনীর হাতে দিয়েছেন শিক্ষার্থীরা

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহ সদর উপজেলায় ছাত্রলীগের দুই নেতাকে আটক করে সেনাবাহিনীর হাতে তুলে দিয়েছেন সাধারণ শিক্ষার্থীরা। আজ বুধবার সদর উপজেলার হলিধানী ভেটেরিনারি কলেজের সামনে এ ঘটনা ঘটে। পরে তাঁদের সদর থানা–পুলিশের কাছে সোপর্দ করা হয়। 

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ফাহিম আহমেদ সনি (২২)। তিনি জেলা ছাত্রলীগের সহসভাপতি এবং ছাত্রলীগের কর্মী মোস্তাকিম আহমেদ (২৩)। তাঁরা দুজন হলিধানী ভেটেরিনারি কলেজের শিক্ষার্থী। 
 
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, গ্রেপ্তার দুজনকে জেলা বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনায় দায়ের করা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে। 

জানা গেছে, হলিধানী ভেটেরিনারি কলেজে একাডেমিক পরীক্ষা শেষে বেরিয়ে প্রধান ফটকে আসলে শিক্ষার্থীরা ফাহিম আহমেদ সনি ও মোস্তাকিম আহমেদকে আটকে রাখেন। পরে তাঁরা সেনাবাহিনীকে খবর দেন। খবর পেয়ে ঘটনাস্থলে এসে দুজনকে আটক করে সদর থানায় হস্তান্তর করে সেনাবাহিনী।

ঝিনাইদহে শিশুকে ধর্ষণের অভিযোগ ও ঘটনা ধামাচাপার চেষ্টায় গ্রেপ্তার ৪

বাড়ির পাশে খেলছিল ভাই-বোন, পড়ে ডোবায় মিলল লাশ

ঝিনাইদহে সাবেক পুলিশ সদস্যসহ ২ জনকে কুপিয়ে জখম

২৮ হাজার পিস ইয়াবা ও প্রায় ২০ লাখ টাকা উদ্ধার, গ্রেপ্তার ১

কেসি কলেজে রাজনৈতিক কর্মসূচিতে নিষেধাজ্ঞা: গেটের বাইরে শিবিরের প্রতীকী নবীনবরণ

বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্যে জুতার মালা, সন্দেহভাজন আটক

ঝিনাইদহে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্যে জুতার মালা, তদন্তে পুলিশ

রাশেদ খানের হস্তক্ষেপে নিয়োগের আশ্বাস পেলেন প্রাথমিকে নিয়োগবঞ্চিত মিশন

কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধ নিহত

বাসের ধাক্কায় কালীগঞ্জ পৌর কর্মচারী নিহত