হোম > সারা দেশ > ঝিনাইদহ

ঝিনাইদহে বিদ্যুতায়িত হয়ে একই পরিবারের ৩ জনের মৃত্যু

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহে বিদ্যুতের তারে ভেঙে পড়া গাছ সরাতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে মৃত বৃদ্ধকে উদ্ধারে ছেলের বউ ও ভাবির মৃত্যু হয়েছে। আজ সোমবার সকাল সাড়ে ১০টার দিকে সদরের সুরাপারা গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটে। 

মৃত ব্যক্তিরা হলেন—ওই গ্রামের মোকছেদ মোল্লা ওরফে আংগারিয়া (৬০), তাঁর ছেলের বউ রেশমা খাতুন (৪৫) ও ভাইয়ের বউ হাসিনা বেগম (৬৫)। 

স্থানীয় ও পরিবার সূত্রে জানা গেছে, গতকাল রোববার বিকেল ৫টার দিকে বৃষ্টি হচ্ছিল। এ সময় মোকছেদ মোল্লার বাড়িতে মেইন লাইন টানা বিদ্যুতের তারের ওপর পেঁপেগাছ ভেঙে পড়ে। ওই সময় বাড়ির পেছনে মোকছেদ মোল্লা তারের ওপর থেকে গাছ সরাতে যান। এরপর সারা রাত তাঁর পরিবার ও প্রতিবেশীরা খোঁজাখুঁজি করেও পাননি। আজ সকাল সাড়ে ১০টার দিকে বাড়ির পেছনে মোকছেদ মোল্লার মরদেহ দেখতে পান তাঁরা। তার থেকে মরদেহ সরাতে গেলে বিদ্যুতায়িত হন রেশমা খাতুন ও হাসিনা বেগম। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্য ও স্থানীয়রা আহত দুজনকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নেন। পরে চিকিৎসক তাঁদের মৃত ঘোষণা করেন।  

সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক তাপস কুমার বলেন, বিদ্যুতায়িত হয়ে হাসপাতালে আসার আগেই রেশমা ও হাসিনা মারা যান।  

ঝিনাইদহ ফায়ার সার্ভিসের পরিদর্শক তানভীর হাসান বলেন, বিদ্যুৎ বিভাগকে বলে বিদ্যুৎ বন্ধ নিশ্চিত করে তাঁদের (দুই নারী) উদ্ধার করা হয়।

ঝিনাইদহে শিশুকে ধর্ষণের অভিযোগ ও ঘটনা ধামাচাপার চেষ্টায় গ্রেপ্তার ৪

বাড়ির পাশে খেলছিল ভাই-বোন, পড়ে ডোবায় মিলল লাশ

ঝিনাইদহে সাবেক পুলিশ সদস্যসহ ২ জনকে কুপিয়ে জখম

২৮ হাজার পিস ইয়াবা ও প্রায় ২০ লাখ টাকা উদ্ধার, গ্রেপ্তার ১

কেসি কলেজে রাজনৈতিক কর্মসূচিতে নিষেধাজ্ঞা: গেটের বাইরে শিবিরের প্রতীকী নবীনবরণ

বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্যে জুতার মালা, সন্দেহভাজন আটক

ঝিনাইদহে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্যে জুতার মালা, তদন্তে পুলিশ

রাশেদ খানের হস্তক্ষেপে নিয়োগের আশ্বাস পেলেন প্রাথমিকে নিয়োগবঞ্চিত মিশন

কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধ নিহত

বাসের ধাক্কায় কালীগঞ্জ পৌর কর্মচারী নিহত