হোম > সারা দেশ > ঝিনাইদহ

ঝিনাইদহে ৩ ভাইয়ের ২ বিঘা পানের বরজ কেটে দিল দুর্বৃত্তরা

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহে রাতের আঁধারে তিন ভাইয়ের দুই বিঘা জমির পানের বরজ কেটে দিয়েছে দুর্বৃত্তরা। গতকাল শনিবার রাতে সদর উপজেলার পোড়াহাটি ইউনিয়নের বারইখালী গ্রামের মাঠে এ ঘটনা ঘটে।

দুই বিঘা পানের বরজ দুর্বৃত্তরা কেটে দেওয়ার তথ্য আজকের পত্রিকাকে নিশ্চিত করেন ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন উদ্দিন। তিনি বলেন, ‘ভুক্তভোগীদের পক্ষ থেকে অভিযোগ পেলে তদন্ত করে দোষীদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।’

বারইখালী গ্রামের কৃষক আরাফাত শাহ জানান, তিনি ও তাঁর দুই ভাই আলহাজ শাহ ও আয়াতুল্লাহ শাহ গ্রামের মাঠে পানের আবাদ করেছেন। বরজ থেকে ইতিমধ্যে পান সংগ্রহ শুরু করেছেন। গতকাল রাতের আঁধারে কে বা কারা তাঁদের দুই বিঘা জমির বরজের গাছ কেটে দিয়েছে। তাঁদের প্রায় সাত লাখ টাকার ক্ষতি হয়েছে। এতে তাঁরা সর্বস্বান্ত হয়ে পড়েছেন। 

ক্ষতিগ্রস্ত আয়াতুল্লাহ শাহ বলেন, ‘আমরা জীবিকা নির্বাহের জন্য পান আবাদের ওপর নির্ভর করি। বরজে ক্ষতি করায় পরিবার বড় ধরনের বিপদে পড়েছে। আমরা তো কারও সঙ্গে শত্রুতা করি না। তাহলে এত বড় ক্ষতি কেন করল?’

ঝিনাইদহে শিশুকে ধর্ষণের অভিযোগ ও ঘটনা ধামাচাপার চেষ্টায় গ্রেপ্তার ৪

বাড়ির পাশে খেলছিল ভাই-বোন, পড়ে ডোবায় মিলল লাশ

ঝিনাইদহে সাবেক পুলিশ সদস্যসহ ২ জনকে কুপিয়ে জখম

২৮ হাজার পিস ইয়াবা ও প্রায় ২০ লাখ টাকা উদ্ধার, গ্রেপ্তার ১

কেসি কলেজে রাজনৈতিক কর্মসূচিতে নিষেধাজ্ঞা: গেটের বাইরে শিবিরের প্রতীকী নবীনবরণ

বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্যে জুতার মালা, সন্দেহভাজন আটক

ঝিনাইদহে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্যে জুতার মালা, তদন্তে পুলিশ

রাশেদ খানের হস্তক্ষেপে নিয়োগের আশ্বাস পেলেন প্রাথমিকে নিয়োগবঞ্চিত মিশন

কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধ নিহত

বাসের ধাক্কায় কালীগঞ্জ পৌর কর্মচারী নিহত