হোম > সারা দেশ > ঝিনাইদহ

ঝিনাইদহে পৃথক ঘটনায় ৪ জনকে কুপিয়ে জখম

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহ সদরের পৃথক স্থানে আলাদা ঘটনায় চারজনকে কুপিয়ে ও পিটিয়ে জখম করা হয়েছে। গতকাল রোববার রাতে জেলা সদরের কাজীপাড়া ও পৌর এলাকার স্বর্ণপট্টি এলাকায় এই ঘটনা ঘটে।

আহত ব্যক্তিরা হলেন, উপজেলার রাজাপুর গ্রামের বাসিন্দা ইমন আলী (২৭), ওই গ্রামের মোহন বিশ্বাস (৫৪), রাজু আহাম্মেদ (৪০) ও পৌর এলাকার পবহাটি গ্রামের বাসিন্দা অনীক অধিকারী (৩২)।

জানা গেছে, দুর্গাপূজার প্রতিমা বিসর্জন শেষ করে শহরের বারোয়ারি পূজা মন্দিরসংলগ্ন স্বর্ণকারপট্টি এলাকায় যাচ্ছিলেন অনীক অধিকারী। এ সময় চাকলাপাড়া এলাকা থেকে ১০-১২ জন যুবক পাঁচটি মোটরসাইকেলে দ্রুতগতিতে শহরের দিকে যাচ্ছিলেন। তখন গায়ে ধাক্কা লাগলে অনীক অধিকারী মোটরসাইকেলচালকদের ধীরে চালাতে বলেন। তাতে ক্ষিপ্ত হয়ে যুবকেরা তাঁকে উপর্যুপরি ছুরিকাঘাত করে চলে যায়। পরে স্থানীয়রা অনীককে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করে।

আহত অনীক অধিকারী বলেন, ‘মোটরসাইকেলের ছেলেরা কোনো কথা না শুনেই আমাকে কোপাতে থাকে। আমার ধারণা, তারা নেশাগ্রস্ত ছিল।’

এদিকে এশার নামাজ পড়ে সদর উপজেলার কাজীপাড়া এলাকায় মসজিদ থেকে বাড়ি যাচ্ছিলেন ছাত্রদল কর্মী ইমন আলী। এ সময় পূর্ব বিরোধের জেরে পাশের এলাকার ছন্টু নামের এক ব্যক্তি তাঁকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করে। পরে মসজিদ থেকে কয়েকজন এগিয়ে গেলে তাদেরও কেউ কুপিয়ে জখম করে ছন্টু পালিয়ে যায়। স্থানীয়রা আহতদের মধ্যে তিনজনকে সদর হাসপাতালে ভর্তি করে।

ঝিনাইদহ সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক আশরাফুজ্জামান সজীব বলেন, আহতদের শরীরে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। তবে তাঁদের অবস্থা আশঙ্কাজনক নয়। 

এ বিষয়ে জানতে চাইলে ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন উদ্দিন আজকের পত্রিকাকে বলেন, পূর্ব বিরোধের জেরে ঘটনা দুটি ঘটেছে। এসব ঘটনায় জড়িতদের আটক করার চেষ্টা চলছে।

ঝিনাইদহে শিশুকে ধর্ষণের অভিযোগ ও ঘটনা ধামাচাপার চেষ্টায় গ্রেপ্তার ৪

বাড়ির পাশে খেলছিল ভাই-বোন, পড়ে ডোবায় মিলল লাশ

ঝিনাইদহে সাবেক পুলিশ সদস্যসহ ২ জনকে কুপিয়ে জখম

২৮ হাজার পিস ইয়াবা ও প্রায় ২০ লাখ টাকা উদ্ধার, গ্রেপ্তার ১

কেসি কলেজে রাজনৈতিক কর্মসূচিতে নিষেধাজ্ঞা: গেটের বাইরে শিবিরের প্রতীকী নবীনবরণ

বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্যে জুতার মালা, সন্দেহভাজন আটক

ঝিনাইদহে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্যে জুতার মালা, তদন্তে পুলিশ

রাশেদ খানের হস্তক্ষেপে নিয়োগের আশ্বাস পেলেন প্রাথমিকে নিয়োগবঞ্চিত মিশন

কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধ নিহত

বাসের ধাক্কায় কালীগঞ্জ পৌর কর্মচারী নিহত