হোম > সারা দেশ > ঢাকা

দপ্তর হারালেন স্থানীয় সরকার বিভাগের সচিব নিজাম

বিশেষ প্রতিবেদক, ঢাকা ­­

মো. নিজাম উদ্দিন। ছবি: সংগৃহীত

স্থানীয় সরকার বিভাগের সচিব মো. নিজাম উদ্দিনকে সচিবের পদ থেকে সরিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয় আজ রোববার এক প্রজ্ঞাপনে নিজাম উদ্দিনকে সচিবের দায়িত্ব থেকে সরিয়ে দেয়।

বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব থাকাকালে গত ৩০ ডিসেম্বর নিজাম উদ্দিনকে পদোন্নতি দিয়ে স্থানীয় সরকার বিভাগের সচিব নিয়োগ দেয় সরকার। বিভাগে যোগ দেওয়ার পর তাঁর বিরুদ্ধে বদলি বাণিজ্যের অভিযোগ ওঠে।

অন্যদিকে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. কামাল উদ্দিনকে বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের সচিব পদে বদলি করা হয়েছে।

এ ছাড়া গৃহায়ণ ও গণপূর্ত সচিব মো. হামিদুর রহমান খানকে সিনিয়র সচিব পদে পদোন্নতি দিয়ে আগের দপ্তরেই পদায়ন করা হয়েছে।

আরও খবর পড়ুন:

বোমা আতঙ্কে ৫২ মিনিট বন্ধ মিরপুর-১০ মেট্রো স্টেশন

রাজধানীর মিরপুর-১০ ও ফার্মগেট মেট্রো স্টেশনে বোমাসদৃশ বস্তু, কাজ করছে বোম্ব ডিসপোজাল ইউনিট

রাজধানীতে সাড়ে ৬ বছরে সড়ক দুর্ঘটনায় নিহত ১৩৮৪: রোড সেফটি ফাউন্ডেশন

ঢামেক হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন মির্জা আব্বাস

রাজধানীর তুরাগে ৮০০ ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

ঢাকার কেরানীগঞ্জে ইয়াবা তৈরির কারখানা, কাঁচামালসহ গ্রেপ্তার ৪

ঝিলমিল আবাসিক প্রকল্প থেকে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার, রহস্য উদ্‌ঘাটনে তিন সংস্থা

রাজধানীতে গাড়ির ধাক্কায় পরিচ্ছন্নতাকর্মী নিহত, ফিটনেসবিহীন যানবাহন বন্ধে হুঁশিয়ারি ডিএনসিসি প্রশাসকের

রাজধানীর কলাবাগানে হোস্টেল থেকে ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

রাজধানীর বাড্ডায় সড়ক দুর্ঘটনায় ডিএনসিসির পরিচ্ছন্নতাকর্মী নিহত