হোম > সারা দেশ > ঢাকা

থানায় জিডি করতে ৩ প্যাকেট সিগারেট নিলেন এএসআই

সিরাজদিখান (মুন্সিগঞ্জ) প্রতিনিধি  

ফাইল ছবি

মুন্সিগঞ্জের সিরাজদিখান থানায় পাসপোর্ট হারানোর সাধারণ ডায়েরি (জিডি) করতে তিন প্যাকেট বেনসন সিগারেটের দামের সমপরিমাণ (১ হাজার ২০০) টাকা দিতে হয়েছে। গত শনিবার সন্ধ্যায় সালমান কবীর নামের এক যুবক থানায় জিডি করতে গেলে তাঁর কাছ থেকে এই টাকা আদায় করা হয়।

সিরাজদিখান থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মাহফুজুর রহমান ওই টাকা নেন বলে অভিযোগ তোলেন সালমান কবীর।

ভুক্তভোগী যুবক সালমান কবীর বলেন, ‘শনিবার সন্ধ্যায় পাসপোর্ট হারানোর সাধারণ ডায়েরি করতে থানায় যাই। তখন এএসআই মাহফুজুর রহমান কীভাবে হারিয়েছে জানতে চান। আমি বলি, ঢাকার পল্টন থেকে বাসে আসার সময় পাসপোর্ট হারিয়ে যায়। তিনি বলেন, “তাহলে পল্টন চলে যান, এখানে হবে না।” পরে জিডিটা করার জন্য তাঁকে অনুরোধ করি। তিনি বলেন, “দোকানে গিয়ে তিন প্যাকেট বেনসন সিগারেট কিনে নিয়ে আসেন। আর না হয় তিন প্যাকেট বেনসনের টাকা দিয়ে জিডি নিয়ে যান।” পরে থানার পাশের একটি দোকান থেকে ১২ শ টাকায় তিন প্যাকেট সিগারেট কিনে দিই।’

এ বিষয়ে জানতে চাইলে সিরাজদিখান থানার এএসআই মাহফুজুর রহমানের কাছে জানতে চাইলে তিনি কথা না বোঝার কথা বলে তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ এড়িয়ে যান। পরে তিনি হোয়াটসঅ্যাপে ফোন দিয়ে এ প্রতিবেদককে থানায় গিয়ে দেখা করতে বলেন।

এ বিষয়ে জানতে চাইলে সহকারী পুলিশ সুপার (সিরাজদিখান সার্কেল) আ ন ম ইমরান খান আজকের পত্রিকাকে বলেন, ‘থানায় কোনো কাজ করাতে টাকা লাগে না। এই পুলিশ সদস্যের বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’

আরও খবর পড়ুন:

রাজধানীর পোস্তগোলা ব্রিজে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলচালক নিহত

রাজধানীর বংশালে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে যুবক নিহত, দগ্ধ ১

সায়েদাবাদে থাকবে সিটি টার্মিনাল, আন্তজেলা বাস যাবে কাঁচপুরে: ডিএসসিসি প্রশাসক

ঘুষ নিয়ে হাতেনাতে আটক বেবিচক পরিদর্শকের পাঁচ বছর কারাদণ্ড

চার মেট্রো স্টেশন এলাকায় অভিযান, উচ্ছেদ করা হলো অবৈধ দোকানপাট

জঙ্গি সন্দেহে সিঙ্গাপুরফেরত দুজন ৩ দিনের রিমান্ডে

আদাবরে ‘কুত্তা ফারুক’সহ ছিনতাই চক্রের ৭ সদস্য গ্রেপ্তার

মোহাম্মদপুরে বিদ্যুৎস্পৃষ্টে দুজন নিহত

ট্রাফিক ব্যবস্থাপনা: রাজধানীতে বসছে আরও ২০০ এআই ক্যামেরা

স্বেচ্ছাসেবক দল নেতাকে গুলি: অস্ত্রসহ গ্রেপ্তার কাওছার ৪ দিনের রিমান্ডে