হোম > সারা দেশ > ঢাকা

পারিবারিক কলহের জেরে স্বামীর ছুরিকাঘাতে গৃহবধূ খুন

রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি 

নরসিংদীর রায়পুরা থানা। ছবি: আজকের পত্রিকা

নরসিংদীর রায়পুরায় পারিবারিক কলহের জেরে স্বামীর ছুরিকাঘাতে আফিয়া আক্তার (৪৫) নামে এক গৃহবধূ নিহত হয়েছেন। ঘটনার পর থেকে অভিযুক্ত স্বামী সুজন মিয়া (৫০) পলাতক।

পুলিশ জানায়, গতকাল সোমবার রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে উপজেলার হাইরমারা ইউনিয়নের হাইরমারা গ্রামের পালবাড়িতে এ ঘটনা ঘটে। পরে মঙ্গলবার সকালে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, আফিয়া আক্তার পাঁচ ছেলে-মেয়েকে নিয়ে স্বামীর সঙ্গে ওই বাড়িতে বসবাস করতেন। দীর্ঘদিন ধরে দাম্পত্য কলহ চলছিল। ঘটনার রাতে কথা-কাটাকাটির একপর্যায়ে স্বামী সুজন মিয়া ক্ষিপ্ত হয়ে আফিয়াকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করেন। পরে গুরুতর আহত অবস্থায় স্বজনেরা তাঁকে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মজিবুর রহমান জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। অভিযুক্তকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। হত্যাকাণ্ডের কারণ উদ্‌ঘাটনে তদন্ত শুরু হয়েছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

রাজধানীতে শিশুকে শ্বাসরোধে হত্যা, বাবা আটক

রাজধানীর ডেমরায় বাস-লেগুনা সংঘর্ষে এক ব্যক্তির মৃত্যু

‎গুলশানে বিদেশি নারীর মরদেহ উদ্ধার

৫ মামলায় সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের জামিন বহাল

ঢাবি ছাত্রীর আত্মহত্যা: শিক্ষক সুদীপ চক্রবর্তীকে একাডেমিক কার্যক্রম থেকে অব্যাহতি

দক্ষিণখানে ‘ইয়াবা কারবারির’ তকমা লাগিয়ে পুলিশ কর্মকর্তাকে গণধোলাই

ঢাবি উপাচার্যের কাছে স্মারকলিপি, হামলার বিচার চাইল শিবির

ছাত্রসেনার নেতা হত্যায় এক বছরেও নেই গ্রেপ্তার—বিচার দাবিতে সমাবেশ, বিক্ষোভ

নবম দফায় ২ দিনের রিমান্ডে সাবেক ডিজিএফআই কর্মকর্তা আফজাল নাছের

দুই মাস পর ঢাকার পেট্রলপাম্পগুলোয় ভিন্ন চিত্র