হোম > সারা দেশ > ঢাকা

আজও বৃষ্টির পূর্বাভাস, বাড়ছে কালবৈশাখীর প্রবণতা

আজকের পত্রিকা ডেস্ক­

ফাইল ছবি

ঢাকা ও এর আশপাশের এলাকায় আজ সোমবারও বৃষ্টি হতে পারে। আজ সকালে প্রকাশিত আবহাওয়া অধিদপ্তরের ঢাকা ও এর আশপাশের এলাকার জন্য সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

পূর্বাভাসে বলা হয়েছে, এ সময়ে ঢাকা এবং আশপাশের এলাকার আকাশ মেঘলা থাকবে। এ সময়ে বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি ও বজ্রবৃষ্টি হতে পারে। পাশাপাশি, বৃষ্টির কারণে দিনের তাপমাত্রা বেশ খানিকটা কমতে পারে।

এর আগে, গতকাল রোববার আবহাওয়া অধিদপ্তর জানিয়েছিল—এই বৃষ্টিপাতের ধারাবাহিকতা আগামী কয়েক দিন থাকতে পারে। পশ্চিম ও উত্তর-পশ্চিম দিক থেকে আসা বায়ুপ্রবাহের প্রভাবে কালবৈশাখীর প্রবণতা বাড়ছে। পূর্বাভাস অনুযায়ী, আগামী তিন-চার দিনের মধ্যে দেশের বেশির ভাগ এলাকাতেই বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে। বিশেষ করে উত্তরাঞ্চল ও উত্তর-পূর্বাঞ্চলে ভারী বৃষ্টিপাতের প্রবণতা বেশি থাকবে বলে ধারণা করা হচ্ছে।

এতে আরও বলা হয়, একই সঙ্গে এই সময়ে কালবৈশাখী বয়ে যেতে পারে, যার সঙ্গে থাকতে পারে বজ্রপাত এবং কোথাও কোথাও শিলাবৃষ্টি। ঝড়ের সময় বাতাসের গতি ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বা তারও বেশি হতে পারে বলে সতর্ক করা হয়েছে। বিশেষ করে বিকেল থেকে রাতের মধ্যে ঝড়ের তীব্রতা বাড়তে পারে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছেন, দেশের উত্তরাঞ্চল ও তৎসংলগ্ন এলাকায় গভীর সঞ্চালনশীল মেঘমালা তৈরি হওয়ায় এই বৃষ্টিপাত ও ঝোড়ো আবহাওয়ার সৃষ্টি হচ্ছে, যা আগামী কয়েক দিন অব্যাহত থাকতে পারে। এর প্রভাবে তাপমাত্রা কিছুটা কমে গরমের তীব্রতা হ্রাস পাবে এবং স্বস্তি অব্যাহত থাকতে পারে।

এদিকে সতর্কবার্তায় বলা হয়েছে—রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা ও সিলেট বিভাগের বিভিন্ন জেলায় কালবৈশাখী ও বজ্রবৃষ্টির প্রবণতা বেশি থাকবে। এ ছাড়া দেশের বিভিন্ন অঞ্চলের অন্তত ১০ থেকে ১২টি জেলার ওপর দিয়ে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে, যেখানে বাতাসের গতি ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার পর্যন্ত পৌঁছাতে পারে।

বিশেষ করে উত্তর ও মধ্যাঞ্চলের জেলাগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ২৪ ঘণ্টায় বৃষ্টিপাতের পরিমাণ ৪৪ থেকে ৮৮ মিলিমিটার বা তারও বেশি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। এতে নিচু এলাকা ও শহরের কিছু অংশে সাময়িক জলাবদ্ধতার সৃষ্টি হতে পারে।

আবহাওয়া অধিদপ্তর একই সঙ্গে সবাইকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে। বিশেষ করে বজ্রপাতের সময় খোলা স্থানে না থাকা, বড় গাছ বা বৈদ্যুতিক খুঁটির কাছ থেকে দূরে থাকা এবং অপ্রয়োজনে বাইরে বের না হওয়ার আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি নৌযানগুলোকে নির্দেশনা মেনে চলতে বলা হয়েছে।

উত্তরায় বিপুল পরিমাণ চোরাই মোবাইল জব্দ, ২ চীনা নাগরিকসহ গ্রেপ্তার ৩

বিচারপতির বিরুদ্ধে শিক্ষক লাঞ্ছনার অভিযোগ

কম্বোডিয়ায় ‘সাইবার দাস’ হিসেবে বিক্রি: সংবাদ প্রকাশের পর মামলা নিল পুলিশ

আজহারীর নামে ভিডিও বানিয়ে প্রতারণা: গ্রেপ্তার ১০ যুবক কারাগারে

‘আ.লীগের দোসর’ বলে মারধর, ব্যবসায়ীর বিদেশি মুদ্রা ও ৩২ লাখ টাকা লুট করল ভুয়া র‍্যাব

সাবেক সেনা কর্মকর্তা মাঞ্জিল আরও চার দিনের রিমান্ডে

বাস কাউন্টারে নেই নতুন ভাড়ার তালিকা, অভিযানে বিআরটিএ

সাভার সাবরেজিস্ট্রারের দুর্নীতির অভিযোগের তদন্ত শুরু

তিন শ ফুট সড়কে প্রাইভেট কারে মোটরসাইকেলের ধাক্কা, প্রাণ গেল দুই কলেজছাত্রের

ডাকসু নেতাদের ওপর হামলায় জড়িতদের বিচার দাবি ‘জুলাই ঐক্যের’