হোম > সারা দেশ > ঢাকা

ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ২৮৫৫ মামলা

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনের অভিযোগে ২ হাজার ৮৫৫টি মামলা করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ। এ সময় ৬১৩টি গাড়ি ডাম্পিং ও ৩৬৮টি গাড়ি রেকার করা হয়েছে।

গতকাল রোববার (১৩ সেপ্টেম্বর) দিনভর রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এসব মামলা করা হয়।

ডিএমপির ট্রাফিক বিভাগ সূত্রে জানা যায়, ট্রাফিক-রমনা বিভাগে ১৩৭টি, লালবাগে ১৬০টি, মতিঝিলে ২৮৫টি, ওয়ারীতে ৩৮৬টি, তেজগাঁওয়ে ২১১টি, মিরপুরে ৬২১টি, উত্তরা বিভাগে ৬১৫টি এবং গুলশান বিভাগে ৪৪০টি মামলা করা হয়েছে।

এর মধ্যে মিরপুর বিভাগে সবচেয়ে বেশি ৬২১টি এবং উত্তরা বিভাগে ৬১৫টি মামলা হয়েছে। ওয়ারী বিভাগে ৩৮৬টি ও গুলশানে ৪৪০টি মামলা করা হয়।

ডিএমপির পক্ষ থেকে জানানো হয়েছে, ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

মানিকগঞ্জ ও সাভার: ডাকঘর আছে, পোস্টমাস্টার নেই

বাংলালিংক ও দুই প্রতিষ্ঠান: তিন মাসের নিয়োগে এক যুগ অস্থায়ী

মিরপুরে ককটেল বিস্ফোরণে কুরিয়ার কর্মী আহত

তালা ভেঙে জাবি উপাচার্যকে উদ্ধার করল ছাত্রদল

উদয়ন স্কুলে এআই দিয়ে ছাত্রীর ছবি বিকৃতির অভিযোগ, প্রতিবাদ করায় ১০ শিক্ষার্থীকে শাস্তি

কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারের বন্দীর ঢাকা মেডিকেলে মৃত্যু

মেয়েকে যৌন নিপীড়নের অভিযোগে থাপ্পড়: হামলা-ভাঙচুরের মামলায় রুমিকে আত্মসমর্পণের নির্দেশ

গার্মেন্টস শ্রমিকদের মজুরি বৃদ্ধির আন্দোলনকে অন্যায্য বললেন ডিএনসিসি প্রশাসক

ডিএসসিসিতে ই-রিকশার নিবন্ধন শুরু, ফরমের দাম ১০০ টাকা

তেজগাঁওয়ে ছিনতাইয়ের চেষ্টাকালে দুই যুবক গ্রেপ্তার