হোম > সারা দেশ > ঢাকা

সাবেক ডেপুটি গভর্নর এস কে সুরের ৩ বছরের কারাদণ্ড

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর সিতাংশু কুমার সুর (এস কে সুর)। ছবি: সংগৃহীত

নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল না করায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর সিতাংশু কুমার সুর চৌধুরীকে (এস কে সুর) ৩ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার ঢাকার বিশেষ জজ আদালত-২-এর বিচারক আয়েশা নাসরিন এই রায় ঘোষণা করেন।

রায় ঘোষণার সময় এস কে সুরকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। রায় শেষে সাজা পরোয়ানাসহ তাঁকে কারাগারে ফেরত পাঠানো হয়।

এসব তথ্য নিশ্চিত করেছেন আদালতের বেঞ্চ সহকারী মো. দেওয়ান আশিক।

১৫ জুলাই রাষ্ট্র ও আসামিপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে এই তারিখ ধার্য করা হয়। এর আগে ৭ জন সাক্ষীর সাক্ষ্য নেওয়া হয়।

মামলার নথি অনুযায়ী, জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানের অংশ হিসেবে এস কে সুর চৌধুরীকে নিজের এবং তাঁর ওপর নির্ভরশীল ব্যক্তিদের নামে বা বেনামে থাকা স্থাবর ও অস্থাবর সম্পদ, দায়-দেনা, আয়ের উৎস জানাতে দুদক নোটিশ দেয়। নোটিশে ২১ কার্যদিবসের মধ্যে দুদকে সম্পদ বিবরণী দাখিল করতে বলা হয়। কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে তিনি সম্পদ বিবরণী জমা দেননি।

এ ঘটনায় ২০২৪ সালের ২৩ ডিসেম্বর দুদকের উপপরিচালক নাজমুল হুসাইন বাদী হয়ে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৬(২) ধারায় মামলা করেন। পরে ২০২৫ সালের ৪ আগস্ট মামলার তদন্ত কর্মকর্তা ও দুদকের উপপরিচালক মো. আহসান উদ্দিন আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

এরপর ২০২৫ সালের ৬ নভেম্বর আদালত আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন।

২০২৫ সালের ১৪ জানুয়ারি রাজধানীর সেগুনবাগিচা এলাকা থেকে এস কে সুর চৌধুরীকে গ্রেপ্তার করে দুদক। এরপর থেকে তিনি কারাগারে রয়েছেন।

সংসদ ভবন এলাকায় গণপূর্ত কার্যালয়ে আগুন, দ্রুত নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস

ভারত-আমেরিকার আধিপত্য মেনে নেব না: নাহিদ ইসলাম

পলকের শুনানির দিনে স্লোগান: আদালত এলাকা থেকে গ্রেপ্তার ৪ জন রিমান্ডে

মিরপুরে টিসিবির পণ্য কিনতে গিয়ে দেয়াল ধসে নিহত বেড়ে ২

খাবারের মোড়কে ‘ফ্রন্ট অব প্যাক লেবেলিং’ স্পষ্ট ও বাধ্যতামূলক করার দাবি বিশেষজ্ঞদের

রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ২০৮০ মামলা

রাজধানীতে দেয়াল ধসে টিসিবির লাইনে থাকা নারীর মৃত্যু, আহত অন্তত ৭

পুনর্বাসনের দাবিতে চাকরিচ্যুত সশস্ত্র বাহিনীর সদস্যদের সংবাদ সম্মেলন

ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫১৬ জন গ্রেপ্তার, মামলা ৪০

নগরের সেবা ও ব্যবস্থাপনার বিভিন্ন খাতে রাজনৈতিক প্রভাব বন্ধ করতে হবে: আইপিডি