হোম > সারা দেশ > ঢাকা

নিউ সুপার মার্কেটে আগুন: সায়েন্স ল্যাবে ডাইভারশন, আশপাশের সব মার্কেট বন্ধ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

নিউ মার্কেটের পাশে নিউ সুপার মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় সায়েন্স ল্যাব মোড়ে ডাইভারশন দিয়ে সড়ক বন্ধ করে দিয়েছে ট্রাফিক পুলিশ। অন্যদিকে সায়েন্স ল্যাব থেকে নীলক্ষেত পর্যন্ত সব মার্কেট ও দোকান বন্ধ রয়েছে। মার্কেটগুলোর সামনে বিক্রয়কর্মী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অবস্থান নিয়েছেন।

আজ শনিবার ভোরে রাজধানীর নিউ সুপার মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সকাল ৯ টা ১০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। ফায়ার সার্ভিসের ৩০ ইউনিট এখনো কাজ করছে।

ফায়ার সার্ভিসে পরিচালক (অপারেশনস) লে. ক. তাজুল ইসলাম জানান, আগুন নিয়ন্ত্রণে রয়েছে। আগুন পুরোপুরি নেভাতে আমাদের কর্মীরা কাজ করছেন। 

সরেজমিনে দেখা গেছে, অগ্নিকাণ্ডের পর সায়েন্স ল্যাব মোড় থেকে ডাইভারশন দিয়েছে ট্রাফিক পুলিশ সব গাড়ি ঘুরিয়ে শাহবাগের দিকে যেতে বলছে। 

ধামরাই, সাভার, মিরপুর থেকে আসা গাড়ি শাহবাগ হয়ে গুলিস্তানের দিকে যাচ্ছে।

নিউ মার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল গনি সাবু বলেন, আমরা ফায়ার সার্ভিসের সদস্যদের কাজ করার সুবিধার্থে সড়কটি বন্ধ রেখেছি। এ ছাড়া ব্যবসায়ীদের অনেক মালপত্র সড়কে রয়েছে। তা পাহারা দেওয়া হচ্ছে।

সায়েন্স ল্যাব থেকে নীলক্ষেত পর্যন্ত সব মার্কেট বন্ধ রয়েছে।  নুরজাহান সুপার মার্কেটের জনী প্রিন্টের বিক্রয়কর্মী শাহীন বলেন, আমরা আগুনের খবর পেয়ে ভোরে এসেছি। কিন্তু সব মার্কেট বন্ধ ।

আরও পড়ুন:

প্যান্ট ও অন্তর্বাসে লুকানো ১২ কেজি সোনা, দুই চীনা নারী আটক

দক্ষিণ কেরানীগঞ্জে গ্যারেজে মিলল অবিস্ফোরিত ৪ ককটেল

উদীচীর প্রতিষ্ঠাবার্ষিকী কাল, উদ্‌যাপনে নানা আয়োজন

কেয়ার বাংলাদেশের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ পাবেন ২ লাখ ৪৫ হাজার তরুণ-তরুণী

যাত্রাবাড়ীতে সাড়ে ১৩ লাখ টাকার ইয়াবাসহ নারী গ্রেপ্তার

গুলিস্তানের ফুলবাড়িয়া সুপারমার্কেট-সংলগ্ন শতাধিক দোকান উচ্ছেদ, মালামাল জব্দ

জোরপূর্বক চুল-দাড়ি কাটাকে ‘শাস্তিযোগ্য অপরাধ’ করাসহ ১০ দাবি

৭ দিনের আলটিমেটাম দিয়ে ঢামেকের অ্যাম্বুলেন্স ধর্মঘট স্থগিত

সাবেক সহকারী কর কমিশনার শ্যামলের ৫ বছরের কারাদণ্ড

মিরপুর ১-এ গুঁড়িয়ে দেওয়া হলো ফুটপাতের প্রায় ২ হাজার দোকান