হোম > সারা দেশ > ঢাকা

ওসমান হাদি হত্যা: জামিন মেলেনি ফয়সলের স্ত্রীর

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

জামিন পেলেন না ফয়সলের স্ত্রী। ছবি: সংগৃহীত

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান বিন হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সল করিম মাসুদের স্ত্রী সাহেদা পারভীনকে জামিন দেননি হাইকোর্ট।

আজ রোববার বিচারপতি মো. খায়রুল আলম ও বিচারপতি এ কে এম রবিউল হাসানের বেঞ্চ তাঁর জামিন আবেদন উত্থাপিত হয়নি মর্মে খারিজ করে দেন।

গত বছরের ১২ ডিসেম্বর রাজধানীর বিজয়নগরে নির্বাচনী প্রচারণার সময় শরিফ ওসমান বিন হাদিকে গুলি করে দুর্বৃত্তরা। পরে উন্নত চিকিৎসার জন্য তাঁকে সিঙ্গাপুরে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। ওই ঘটনায় করা মামলায় ফয়সলের স্ত্রী, শ্যালক ও বান্ধবীকে ১৪ ডিসেম্বর গ্রেপ্তার করে র‌্যাব।

আবেদনের পক্ষে ছিলেন আইনজীবী কানিজ ফাতেমা। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. মাসুদুল আলম দোহা।