রাজধানীর যাত্রাবাড়ীতে ছিনতাই করার সময় পাঁচ যুবককে হাতেনাতে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সিটি-ইন্টেলিজেন্স অ্যানালাইসিস বিভাগ।
গ্রেপ্তারকৃতরা হলেন— রাজিব হোসেন রাজু (২০), মো. শিশির হোসেন (২০), শফিকুল (২৭), মো. রনি ব্যাপারী (২৯) ও জিসান হোসেন (২০)।
ডিএমপির সিটি-ইন্টেলিজেন্স অ্যানালাইসিস বিভাগ সূত্রে জানা যায়, মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে যাত্রাবাড়ী এলাকায় অভিযান চালায় বিভাগের একটি দল। এ সময় ছিনতাইয়ের সময় ওই পাঁচজনকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। পরে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের জন্য যাত্রাবাড়ী থানায় হস্তান্তর করা হয়।