হোম > সারা দেশ > ঢাকা

রাজধানীর পল্লবীতে কিশোরী ধর্ষণের অভিযোগ, অভিযুক্ত প্রতিবেশী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক ও ঢামেক প্রতিনিধি

প্রতীকী ছবি

রাজধানীর মিরপুর এলাকায় (১৪) বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণের ঘটনা ঘটেছে। তাকে অসুস্থ অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গতকাল শুক্রবার দিবাগত রাত পৌনে ৩টার দিকে এ ঘটনা ঘটে। গ্রেপ্তার ব্যক্তির নাম আনোয়ার হোসেন সাঈদ (৫০)।

এজাহার ও পল্লবী থানার বিজ্ঞপ্তি থেকে জানা যায়, অভিযুক্ত আনোয়ার ভুক্তভোগীকে দীর্ঘদিন ধরে কুপ্রস্তাব দিয়ে আসছিল। শুক্রবার রাত আনুমানিক ২টা ৪০ মিনিটে রাজধানীর পল্লবীর থার্টিন হার্টস ক্যাম্প এলাকায় বাথরুম থেকে ফেরার সময় আনোয়ার হোসেন সাঈদ ভুক্তভোগীকে মুখ চেপে ধরে নিজের ভাড়া বাড়ির দ্বিতীয় তলায় নিয়ে যান। সেখানে ভুক্তভোগীকে মারধর করা হয়। এ সময় ওই কিশোরী অচেতন হয়ে পড়ে। এ অবস্থায় তাকে ধর্ষণ করে নিচতলায় পানির হাউসে ফেলে রেখে যান।

পরবর্তীকালে ভোরের দিকে স্থানীয় একজন অজু করতে গিয়ে পানির হাউসে কিশোরীকে অচেতন ও বিবস্ত্র অবস্থায় দেখতে পেয়ে চিৎকার শুরু করেন। এ সময় আশপাশের লোকজন ও ভুক্তভোগীর পরিবারের সদস্যরা গিয়ে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।

পল্লবী থানা সূত্রে আরও জানা যায়, স্থানীয় জনগণ ঘটনার খবর পেয়ে অভিযুক্ত আনোয়ার হোসেন সাঈদকে আটক করে। খবর পেয়ে পল্লবী থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্তকে গ্রেপ্তার করে।

এ বিষয়ে পল্লবী থানার পরিদর্শক (তদন্ত) এমদাদুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গত রাতে মিরপুর ১০ নম্বর সেকশন এলাকার একটি বাসায় কিশোরী ধর্ষণের ঘটনা ঘটে। এই ঘটনায় কিশোরীর ভাই নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। আসামি আনোয়ার হোসেন সাঈদকে গ্রেপ্তার করা হয়েছে। আগামীকাল (রোববার) তাঁকে আদালতে পাঠানো হবে। ওই কিশোরী বর্তমানে ঢামেকে চিকিৎসাধীন।

আদাবরে বিএনপি নেতা খুন: ৫ আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দি

শাহজালাল বিমানবন্দর এলাকা থেকে ৮২ জন আটক

রমনা পার্কে অপহরণের চেষ্টা থেকে রক্ষা পেল স্কুলছাত্রী, ভুয়া সাংবাদিক আটক

রাজধানীতে জামায়াত নেতাকে ছুরিকাঘাত

বনানীতে বিদ্যুতায়িত হয়ে ইলেকট্রিশিয়ানের মৃত্যু

নজরুলসংগীতশিল্পী শবনম মুশতারীর পাশে সংস্কৃতি মন্ত্রণালয়

চকবাজার খাজা মার্কেটে আগুন এক ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে

রাজধানীর চকবাজার খাজা মার্কেটে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট

জুলাই আন্দোলনকে কটাক্ষ: শাওন-মাহিয়া মাহির বিরুদ্ধে জিডি, তদন্তে ডিবি

ধামরাইয়ে ২ ভাইকে ছুরিকাঘাতের অভিযোগ, সংবাদ সম্মেলনে গ্রেপ্তারের দাবি