হোম > সারা দেশ > ঢাকা

উদ্বোধনের দিন পদ্মা সেতুতে যান চলাচল না-ও করতে পারে: সেতুসচিব

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

পদ্মা সেতু উদ্বোধনের দিন সেতুতে যান চলাচল না-ও করতে পারে। তবে পরদিন ভোর ৬টা থেকে যান চলাচল করবে বলে জানিয়েছেন সেতুসচিব মঞ্জুর হোসেন। 

আজ বুধবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে খুলনা ও বরিশাল বিভাগ, বৃহত্তর ফরিদপুর ও মুন্সিগঞ্জ জেলা আওয়ামী লীগের নেতা ও নির্বাচিত জনপ্রতিনিধিদের সঙ্গে পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভায় এসব কথা বলেন সেতুসচিব। 

মঞ্জুর হোসেন বলেন, ২৫ জুন সকাল ১০টায় মাওয়া প্রান্তে সুধী সমাবেশের পরে পদ্মা সেতু উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর সেতু পার হয়ে জাজিরা প্রান্তে গিয়ে নামফলক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। এরপর সেখানে কাঁঠালবাড়ী ঘাটে আওয়ামী লীগ আয়োজিত জনসমাবেশে বক্তব্য রাখবেন তিনি। 

বিষয়টি গণবিজ্ঞপ্তিতে জানানো হবে বলে জানিয়েছেন সেতুসচিব মঞ্জুর হোসেন।

পদ্মা সেতু সম্পর্কিত আরও পড়ুন:

‘স্ত্রী আমার সঙ্গে থাকলে তাঁকে নিয়ে বের হতে পারতাম’

প্লাস্টিক দূষণে কমছে প্রজননক্ষমতা, ঝুঁকিতে ভবিষ্যৎ প্রজন্ম

অস্ত্র হাতে মাদকবিরোধী অভিযানে প্রতিমন্ত্রী ইশরাক, দিলেন যে ব্যাখ্যা

গুলশানে আ.লীগের মিছিল: সাবেক মেয়রসহ ১৪ জন রিমান্ডে

ইবনে সিনা ফার্মাসিউটিক্যালস কারখানার আগুন নিয়ন্ত্রণে

সাভারে ৫২ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার, পিকআপ জব্দ

কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ডে জবি শিক্ষার্থীর মৃত্যু ‎

শিশুকে যৌন হয়রানি: এক আসামির ১০ বছরের কারাদণ্ড

শিশু গৃহকর্মী নির্যাতনের তদন্ত প্রতিবেদন: খুন্তির ছ্যাঁকা দিতেন বিমানের সাবেক এমডির স্ত্রী

জবিতে এবার খেলাফত ছাত্র মজলিসের উদ্যোগে ‘গরুভোজ’, সন্ধ্যায় কাওয়ালি