হোম > সারা দেশ > ঢাকা

ফায়ার সার্ভিসের সদস্যসহ আহত ১৪  

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর নিউ সুপার মার্কেটের আগুন নিয়ন্ত্রণে কাজ করতে গিয়ে ফায়ার সার্ভিসের ১১ সদস্যসহ ১৪ জন আহত হয়েছেন। অন্যদের মধ্যে  বিমান বাহিনী, আনসারের একজন ও একজন স্বেচ্ছাসেবী আহত হয়েছেন। তাঁদের উদ্ধার করে ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে।  

আজ শনিবার সকাল সাড়ে ৯টার দিকে আহতের বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. তালহা। 

তালহা বলেন, ‘নিউ সুপার মার্কেটে আগুন নিয়ন্ত্রণে কাজ করতে গিয়ে ফায়ার সার্ভিসের আট সদস্য ও একজন স্বেচ্ছাসেবী আহত হয়েছেন। তাঁদের হাসপাতালে পাঠানো হয়েছে। তবে তাঁদের নাম-পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।’ 

এদিকে মালামাল উদ্ধার করতে গিয়ে মার্কেটের দোকান কর্মচারী চারজন আহত হয়েছেন। তাঁদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে ফায়ার সার্ভিস। 

এখন পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৯ ইউনিট। পাশাপাশি আগুন নিয়ন্ত্রণে কাজ করতে বিভিন্ন সহযোগিতা নিয়ে পাশে দাঁড়িয়েছে পুলিশ, র‍্যাব, সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমান বাহিনীর বিভিন্ন ইউনিট। 

প্রসঙ্গগত, শনিবার ভোর সকাল ৫টা ৪০ মিনিটে ফায়ার সার্ভিস আগুনের ঘটনা জানতে পারে। ফায়ার সার্ভিসের ২৮টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

আরও পড়ুন:

শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনের সহযোগী বাপ্পি গ্রেপ্তার

ব্যারাকের কক্ষে ঝুলছিল পুলিশ কনস্টেবলের লাশ, ফেসবুক পোস্টে ইঙ্গিত

গান–কবিতা–আলোচনায় বদিউর রহমানকে স্মরণ

টাকার জন্য স্ত্রীকে নির্যাতন বিশ্ববিদ্যালয়শিক্ষকের, হাসপাতালে চিকিৎসাধীন

দেশ গঠনে সাবেক সেনাদের অভিজ্ঞতা কাজে লাগাতে হবে: মেজর (অব.) আফসারী

২৫ ঘণ্টা পর রাস্তা কেটে উদ্ধার হলো ডুবুরির লাশ

ঢাবিতে ছাত্রশিবিরের ‘লীগ ধর’ ম্যারাথন

হাসপাতালে কোনো অনৈতিক কাজ করলে ব্যবস্থা: ডিএনসিসি প্রশাসক

হাজারীবাগে জুতার কারখানায় আগুন

জুলাই গণহত্যার বিচার দাবিতে ঢাবিতে ছাত্রশক্তির কফিন মিছিল