হোম > সারা দেশ > ঢাকা

ব্যবসায়ীদের মালামাল নামাচ্ছে পুলিশ, র‍্যাব, সেনাবাহিনী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর নিউ সুপার মার্কেটে লাগা আগুন থেকে মালামাল রক্ষা করতে ব্যবসায়ীদের পাশে দাঁড়িয়েছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। উদ্ধার করা বিভিন্ন মালামাল নিজেদের ঘাড়ে করে নামাতে দেখা যাচ্ছে দায়িত্বরত পুলিশ, র‍্যাব, সেনাবাহিনী, বিমান বাহিনী, বিজিবি, আনসারসহ বিভিন্ন বাহিনীর সদস্যদের। 

আজ শনিবার সকাল ৯টা থেকে নিউ সুপার মার্কেটের ওভারব্রিজের পাশের ভাঙা সিঁড়ি দিয়ে এসব মালামাল নামাতে দেখা গেছে। বিভিন্ন বাহিনীর সদস্যরা ঝুঁকি নিয়ে এসব মালামাল অক্ষত রেখে বের করে নিরাপদ স্থানে রাখছেন। 

এদিকে জীবনের ঝুঁকি নিয়ে মালামাল উদ্ধার করতে গিয়ে চার দোকান কর্মচারী অসুস্থ হয়ে গেছেন। তাঁদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়ে দিয়েছন ফায়ার সার্ভিসের কর্মীরা। 

প্রসঙ্গগত, শনিবার ভোর সকাল ৫টা ৪০ মিনিটে ফায়ার সার্ভিস আগুনের ঘটনা জানতে পারে। ফায়ার সার্ভিসের ৩০টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

আরও পড়ুন:

ডিটিসিএর দীর্ঘমেয়াদি পরিকল্পনায় তিন রিং রোড, আট মেট্রো, ছয় এক্সপ্রেসওয়ে

বিমানবন্দর থেকে সাবেক যুগ্ম সচিব জগলুল পাশা গ্রেপ্তার

বৃষ্টি উপেক্ষা করে মানিক মিয়া অ্যাভিনিউয়ে ‘বর্ষা বিপ্লবের গান’

বৃষ্টি উপেক্ষা করে সোহরাওয়ার্দী উদ্যানে জমে উঠছে ‘কনসার্ট ফর ডেমোক্রেসি’

রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে জড়িত শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু: ঢাবি

প্রাইভেট কারের চাকা বিস্ফোরণ, দুই অটোরিকশার সঙ্গে সংঘর্ষে নিহত ১

রাজধানীর বংশালে জুয়ার আসর থেকে ১৫ জনকে গ্রেপ্তার, ২ মাস কারাদণ্ড

চুরির অভিযোগে বিদ্যুতের খুঁটির সঙ্গে শিকলবন্দী কিশোর

রাজধানীতে পুলিশের অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪১৮, মামলা ৬৫টি

ছাত্রদল-শিবিরের সংঘর্ষের প্রতিবাদে রাজু ভাস্কর্যে ছাত্র ইউনিয়নের বিক্ষোভ