হোম > সারা দেশ > কক্সবাজার

কক্সবাজারে কালভার্ট নির্মাণকালে পাহাড়ধস, ২ শ্রমিকের মৃত্যু

কক্সবাজার প্রতিনিধি

প্রতীকী ছবি

কক্সবাজার শহরের অদূরে দরিয়ানগর এলাকায় নির্মাণাধীন কালভার্টে কাজ করার সময় পাহাড় ধসে মাটিচাপায় পড়ে দুই নির্মাণশ্রমিকের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন আরও একজন।

আজ বৃহস্পতিবার (৪ জুন) বেলা সাড়ে ১১টার দিকে সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নের দরিয়ানগর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত শ্রমিকেরা হলেন মো. ইলিয়াছ ও মোহাম্মদ রাকিব। তাঁরা চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বাসিন্দা বলে জানা গেছে।

ঠিকাদারি প্রতিষ্ঠান লাকি এন্টারপ্রাইজের ব্যবস্থাপক আব্দুর রহমান মজুমদার জানান, দরিয়ানগরে অবস্থিত চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ের বিশেষায়িত আউটার ক্যাম্পাস ও গবেষণা কেন্দ্রে যাওয়ার কালভার্টের কাজ করছিলেন কয়েকজন শ্রমিক। কালভার্টের বেজ কাটার সময় মাটি ধসে পড়ে চাপা পড়েন তিন নির্মাণশ্রমিক। এ সময় ঘটনাস্থলে থাকা অন্য শ্রমিকেরা মাটি সরিয়ে ইলিয়াছ, রাকিবসহ তিনজনকে উদ্ধার করেন। তাঁদের গুরুতর আহত অবস্থায় কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ইলিয়াছ ও রাকিবকে মৃত ঘোষণা করেন। আহত অন্যজন চিকিৎসাধীন রয়েছেন।

কক্সবাজার ২৫০ শয্যাবিশিষ্ট আবাসিক চিকিৎসা কর্মকর্তা (এরএমও) মোহাম্মদ সোহেল জানান, তিনজন আহত শ্রমিককে হাসপাতালে আনা হয়। এর মধ্যে হাসপাতালে আনার আগেই দুজনের মৃত্যু হয়েছে।

এ ব্যাপারে যোগাযোগ করা হলে কক্সবাজার সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) হিমেল রায় আজকের পত্রিকাকে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহত ব্যক্তিরা একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের শ্রমিক হিসেবে কালভার্টের কাজ করছিলেন। নিহত শ্রমিকদের মরদেহ হাসপাতালের মর্গে রয়েছে। পরিবারের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

উখিয়ায় স্বামীর ছুরিকাঘাতে গৃহবধূ নিহত, স্বামী ও শাশুড়ি আটক

টেকনাফে শিশুকে অপহরণচেষ্টা, আটক ৩

কক্সবাজার শহরে ছুরিকাঘাতে যুবক নিহত, আহত ২

মালয়েশিয়ায় পাঠানোর প্রলোভনে চকরিয়ার ৪ শিক্ষার্থীকে অপহরণ

কক্সবাজার সৈকতে গোসলে নেমে নিখোঁজ পর্যটকের ১৭ ঘণ্টা পর মরদেহ উদ্ধার

কক্সবাজার সৈকতে গোসলে নেমে পর্যটক নিখোঁজ, ৯ ঘণ্টায়ও মেলেনি সন্ধান

চকরিয়ায় দেশীয় অস্ত্রসহ ৫ ডাকাত গ্রেপ্তার

চকরিয়ায় অজ্ঞাত গাড়ির চাপায় নছিমনচালক নিহত

পেকুয়ায় বজ্রপাতে প্রাণ গেল গৃহবধূর

উখিয়া সীমান্তে স্থলমাইন বিস্ফোরণ, রোহিঙ্গা যুবকের পায়ের গোড়ালি বিচ্ছিন্ন