হোম > সারা দেশ > চট্টগ্রাম

বাঁশখালীতে ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে নিম্নাঞ্চল প্লাবিত 

প্রতিনিধি

বাঁশখালী (চট্টগ্রাম): চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় গত দুদিনের ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এতে এলাকার ফসলি জমি, সবজির খেত, ঘরবাড়ি পানিতে তলিয়ে গেছে।

আজ বৃহস্পতিবার সকালে বাঁশখালী উপজেলার বিভিন্ন এলাকায় সরেজমিনে দেখা যায়, উপজেলার পুকুরিয়া, সাধনপুর, কালিপুর, বৈলছড়ি, পৌরসভা, শিলকৃপ, চাম্বল, নাপোড়া ও পুইছুড়িতে পানি ঢুকে পড়েছে। এতে কয়েকটি মাটির ঘর পাহাড়ি ঢলের পানিতে বিলীন হয়ে গেছে। 

চাম্বল পাহাড়ি এলাকার বাসিন্দা রমিজ উদ্দিন জানান, ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে তাঁর মাটির ঘরটি পানিতে বিলীন হয়ে গেছে।

শেখেরখীল ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মোহাম্মদ এয়াছিন তালুকদার বলেন, `ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে আমার ইউনিয়নের সবজির খেত ও ফসলি জমির ব্যাপক ক্ষতি হয়েছে।'

উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) আবুল কালাম মিয়াজী জানান, ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে উপজেলার যেসব এলাকায় ক্ষয়ক্ষতি হয়েছে, এর একটি তালিকা তৈরি করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে।
 
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদুজ্জমান চৌধুরী জানান, যেসব এলাকায় ক্ষয়ক্ষতি হয়েছে, ওই সব এলাকা পরিদর্শন করে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের সরকারিভাবে আর্থিক সহায়তা প্রদান করা হবে।

কমিশন-চার্জ নিয়ে বিরোধ, চট্টগ্রামে ফুডপান্ডা বয়কট অব্যাহত রাখার ঘোষণা

চা-বাগান কর্মকর্তার টাকা ছিনতাইয়ের ঘটনায় আরও দুজনকে পুলিশে দিল জনতা

ফটিকছড়িতে চা-বাগান কর্মকর্তাকে কুপিয়ে টাকা ছিনতাই, আটক ২

চট্টগ্রামে সাংবাদিককে জিম্মি করে ৭০ হাজার টাকা ছিনতাইয়ের অভিযোগ

চট্টগ্রামে গাড়ি-ভ্যানের ধাক্কা, বিরোধের জেরে প্রতিমার শিল্পালয়ে হামলা

শাহ আমানত বিমানবন্দরের রানওয়েতে চুরির ঘটনায় আটক ১

ইউএসটিসির উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ সোলায়মান মারা গেছেন

পূজার ছুটিতে ফাঁকা চুয়েট, দাবি আদায়ে চলবে শাটডাউন

দফায় দফায় মেয়াদ বাড়িয়েও শেষ হয়নি সেতুর কাজ, জনভোগান্তি

শিকলবাহা খাল থেকে উদ্ধার বস্তাবন্দী লাশের পরিচয় শনাক্ত, গ্রেপ্তার ২